এক্সপ্লোর

Rohit Sharma: দলের স্বার্থেই রোহিত নামবেন মিডল অর্ডারে, অ্য়াডিলেডে জসওয়ালের সঙ্গে শুরুতে রাহুলই

IND vs AUS Border Gavaskar Trophy: এবার অ্যাডিলেড টেস্ট শুরুর আগের দিন সাংবাদিক বৈঠকে এসে হিটম্য়ান জানালেন যে রাহুলই ওপেনিংয়ে নামবেন জয়সওয়ালের সঙ্গে।

অ্য়াডিলেড: শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) গোলাপি বলের টেস্ট। প্রথম টেস্টে দলে ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পরিবর্তে জসপ্রীত বুমরা নেতৃত্বভার সামলেছিলেন। পারথে ভারতও জয় ছিনিয়ে নিয়েছিল বড় ব্যবধানে। কিন্তু দ্বিতীয় টেস্টে রোহিত ফিরছেন। তবে নিজের চেনা ওপেনিং স্লটে নয়। প্রস্তুতি ম্য়াচে ক্য়ানবেরাতেও তাঁকে মিডল অর্ডারে দেখা গিয়েছিল রোহিতকে। এবার অ্যাডিলেড টেস্ট শুরুর আগের দিন সাংবাদিক বৈঠকে এসে হিটম্য়ান জানালেন যে রাহুলই ওপেনিংয়ে নামবেন জয়সওয়ালের সঙ্গে।

রাহুল ম্য়াচের আগের দিন বলছেন, ''আমি বাড়িতে প্রথম টেস্টের খেলার দেখছিলাম। ছেলেকে কোলে নিয়ে ওপেনিংয়ে রাহুল ও জয়সওয়ালের খেলা দেখেছি। দারুণ ব্যাটিং করছিল রাহুল ওপেনিং পজিশনে। আমার মনে হয় ও যোগ্য এই পজিশনে ব্যাট করার। এখন তাই পজিশন বদলানোর কোনও প্রয়োজনই নেই। জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয় এনে দিতে সাহায্য করেছে রাহুল। বিদেশের মাটিতে এমনিও ওর ব্যাটিং প্রশংসনীয়। তাই কম্বিনেশনে কোনও বদল আনার প্রয়োজন নেই। আমি মিডল অর্ডারে কোনও একটা পজিশনে নামব।''

প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও একাদশে অশ্বিন-জাডেজাকে হয়ত দেখা যাবে না। অন্তত তেমনই আভাস দিচ্ছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ''প্রথম টেস্টের দল পরিচালনায় আমার কোনও সিদ্ধান্ত ছিল না। একাদশ বাছাই করা হয়েছে পিচ দেখার পরই নিশ্চিতভাবে। হয়ত সেই অনুযায়ীই অশ্বিন ও জাডেজাকে নেওয়া হয়নি। আমি দ্বিতীয় টেস্টের আগে পিচ দেখেই দলগতভাব সিদ্ধান্ত নেব, আদৌ অশ্বিন ও জাডেজাকে রাখা হবে কি না।''

অ্যাডিলেড টেস্টের জন্য একাদশ ঘোষণা করে দিলেন প্যাট কামিন্সরা। হ্যাজলউডের পরিবর্ত হিসাবে প্রত্যাশা মতোই জায়গা দেওয়া হল স্কট বোল্যান্ডকে। সাইড স্ট্রেনের জন্য দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন হ্যাজলউড। তাঁর পরিবর্তে বোল্যান্ডের কাঁধে থাকবে অস্ট্রেলিয়ার তৃতীয় পেসারের দায়িত্ব। কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নেবেন বোল্যান্ড। কামিন্স একাদশ ঘোষণা করে বলেছেন, 'স্কটির মতো কেউ সরাসরি একাদশে এলে খুবই আনন্দিত হবে।'
মিচেল মার্শের খেলা নিয়েও সংশয় ছিল। তাঁর পিঠে চোট রয়েছে। তবে কামিন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম মার্শের খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। সেই কারণে একাদশে রাখা হয়েছে মার্শকে। কামিন্স বলেছেন, 'গত দিন দুয়েক ধরে মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলে তবে মিচকে দলে রাখা হয়েছে। মাঝের দুদিন ওর বোলিংও দেখে নেওয়া হয়েছে। ওকে তৈরি রাখা হবে প্রয়োজন পড়লে যাতে বোলিং করে সেই জন্য। আমার মনে হয় ম্যাচের কোনও না কোনও সময়ে ওকে বোলিং করানোর দরকার হবে।'
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget