এক্সপ্লোর

Watch: ওজন কমাতে দৌড়চ্ছেন রোহিত, ভারতীয় দলে জায়গা বাঁচাতে খেলবেন রঞ্জি ট্রফিতে?

India vs England: মুম্বইয়ের একটি প্রাইভেট কমপ্লেক্সে ঘাম ঝরাতে দেখা গেল রোহিত শর্মাকে। বুধবার সকালে রোহিতের কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মুম্বই: ভারতীয় দলে (Indian Cricket Team) তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আন্তর্জাতিক টি-২০ থেকে আগেই অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পরই। তবে টেস্ট ও ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন রোহিত। যদিও অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর তাঁর ভারতীয় দলে জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অস্ট্রেলিয়া সফরে ব্যাটে রান পাননি হিটম্যান।

ছন্দে ফিরতে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা রোহিতকে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। আর সেই আবহেই মুম্বইয়ের একটি প্রাইভেট কমপ্লেক্সে ঘাম ঝরাতে দেখা গেল রোহিত শর্মাকে। বুধবার সকালে রোহিতের কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই রঞ্জি দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল রোহিতকে। বুধবার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে দৌড়তে দেখা গেল রোহিতকে। স্প্রিন্টিং করলেন রোহিত। তাঁর সঙ্গে ছিলেন একজন ট্রেনার। স্প্রিন্ট সেশনের পর দুজনকে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায়।

 

তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির পরের ম্যাচে রোহিত খেলবেন কি না, এখনও নিশ্চিত নয়। ২৩ জানুয়ারি থেকে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলবে মুম্বই। মঙ্গলবার মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল রোহিতকে। তবে ম্য়াচে তিনি খেলবেন কি না, টিম ম্যানেজমেন্টেকে এখনও কিছু জানাননি বলেই খবর।

অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর সুনীল গাওস্কর, নভজ্যোৎ সিংহ সিধুর মতো প্রাক্তনীদের অনেকেই বলেছিলেন, ওজন কমাতে হবে রোহিতকে। আরও ফিট হলেই ব্যাটে ফিরবে রান। তারপরই স্প্রিন্ট টানতে দেখা গেল হিটম্যানকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে সিরিজেও রোহিতের খেলার সম্ভাবনা রয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যে সিরিজ। সিরিজে রোহিতেরই ভারতকে নেতৃত্ব দেওয়ার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই। ১৮ বা ১৯ জানুয়ারি হতে পারে দল ঘোষণা।

আরও পড়ুন: বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয় ক্রিকেটার! ফ্লাইট মিস করতেই ক্ষোভ উগরে দিলেন

শোনা যাচ্ছে, রোহিত তার আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারেন। ঠিক যেভাবে রাজ্য দলের হয়ে রঞ্জি ম্যাচ খেলার কথা জানিয়েছেন যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও শুভমন গিলও। তবে বিরাট কোহলি দিল্লির হয়ে খেলবেন কি না, নিশ্চিত নয়। ২০১২ সালের পর থেকে আর দিল্লির হয়ে খেলেননি কোহলি। তবে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য দিল্লির সম্ভাব্য দলে রাখা হয়েছে কোহলিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget