এক্সপ্লোর

Rohit Sharma: ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রোহিত? বিদায়বেলায় কী বার্তা দিলেন?

Rohit Sharma Update: ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন রোহিত। নিজে অধিনায়ক থেকে সেই টুর্নামেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন।

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্য়াচে ব্যর্থ হওয়ার পর তাঁকে নিয়েও সমালোচনা হয়েছিল। তিনি না কি ক্রিকেট খেলা ভুলে গিয়েছেন, এবার তাঁকে ওয়ান ডে থেকেও সরে যাওয়া উচিৎ, এমনই অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে পারথে ৮ রান করে প্যাভিলিয়ন ফের রোহিত পরের দুটো ম্য়াচে করেন যথাক্রমে ৭৩ ও অপরাজিত ১২১। সিডনিতে শেষ ওয়ান ডে শেষে ম্য়াচের সেরা তো হয়েইছেন, এমনকী সিরিজ সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন রোহিত শর্মা। আর এরপরই বিদায় জানালেন হিটম্য়ান।

তাহলে কি ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন? সোশ্য়াল মিডিয়ায় রোহিতের এক পোস্ট নিয়েই আলোচনা শুরু হয়ে গিয়েছে। আসলে সেই পোস্টে দেখা যাচ্ছে বিমানবন্দরের পথে এগিয়ে যাচ্ছেন তারকা ওপেনার বিমান ধরার জন্য। সেটি মূলত সিডনি বিমানবন্দর। আর ক্যাপশনে রোহিত লিখেছেন, 'শেষবারের মতো সিডনিকে বিদায়।' আর এই পোস্ট নিয়েই জল্পনা শুরু হয়েছে। 

ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন রোহিত। নিজে অধিনায়ক থেকে সেই টুর্নামেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। কারণ রোহিতকে সরিয়ে অজি সফরের আগেই গিলকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। কিন্তু ওয়ান ডে সিরিজের সবচেয়ে সফল ভারতীয় ব্যাটার সেই রোহিতই হয়েছেন। সিডনিতে সেঞ্চুরির পর হেলমেটও খোলেননি। আসলে সব সমালোচনা ও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে যে অপমান করা হয়েছে, তার জবাব দিতে চেয়েছিলেন ব্যাট হাতেই। তাই কোনও শো-অফ করতে চাননি। 

রােহিত কি এবার অভিমানে ওয়ান ডে থেকেও সরে দাঁড়াচ্ছেন? না কি শুধুই এই পোস্ট বোঝাতে চেয়েছেন যে তিনি আর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে আসবেন না। আটত্রিশ পেরনো রোহিতের পক্ষে পরবর্তী অস্ট্রেলিয়া সফরে আসা সম্ভবও নয়। 

">

শনিবার, ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীকে রোহিত শর্মা বলেছেন, "সিডনিতে আসতে এবং খেলতে আমার খুব ভাল লেগেছে । ২০০৮ সালের সেই স্মৃতি (রোহিতের প্রথম অস্ট্রেলিয়া সফর), সেই সময়টা খুবই আনন্দময় ছিল । আমি জানি না যে আমরা ক্রিকেটার হিসাবে এখানে আবার আসব কি না, তবে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি । আমরা অনেক সাফল্যের পরেও ক্রিকেট খেলার প্রচুর আনন্দ উপভোগ করেছি । আমি গত ১৫ বছরের সমস্ত সাফল্য ভুলে গিয়েছিলাম এবং নতুনভাবে শুরু করেছিলাম । এখানে খেলতে আমার ভাল লাগে, সম্ভবত বিরাটও তাই মনে করে । অনেক ধন্যবাদ অস্ট্রেলিয়া।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Jasprit Bumrah: কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
Kaif On Sooryavanshi: 'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ
'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ
Indian Cricket Team: রোহিতের অবসর ঘিরে জল্পনাই কাল হল! বাতিল আগরকর? নির্বাচকপ্রধানের দায়িত্বে ভারতীয় কিংবদন্তি?
রোহিতের অবসর ঘিরে জল্পনাই কাল হল! বাতিল আগরকর? নির্বাচকপ্রধানের দায়িত্বে ভারতীয় কিংবদন্তি?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget