এক্সপ্লোর

Ruturaj Gaikwad Retired Hurt: দলীপ ট্রফির ম্য়াচেই চোট পেলেন রুতুরাজ, কতদিন মাঠের বাইরে সিএসকে অধিনায়ক?

Duleep Trophy 2024: সেই ম্য়াচে ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান রুতুরাজ। কিন্তু এরপরই গোড়ালি মচকে যায় ডানহাতি এই ব্যাটারের। তখনই মাঠ ছাড়তে বাধ্য হন এই তরুণ ওপেনার।

নয়াদিল্লি: দলীপ ট্রফিতে (Duleep Trophy) খেলার সময় চোট পেলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। ইন্ডিয়া 'বি' দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্ডিয়া 'সি'। সেই ম্য়াচে মাত্র দু'বল খেলেই মাঠ ছাড়তে বাধ্য হলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক (Chennai Super Kings)। ইন্ডিয়া 'সি' দলের অধিনায়ক হিসেবে খেলছেন রুতুরাজ। সেই ম্য়াচে ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান রুতুরাজ। কিন্তু এরপরই গোড়ালি মচকে যায় ডানহাতি এই ব্যাটারের। তখনই মাঠ ছাড়তে বাধ্য হন এই তরুণ ওপেনার।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্ডিয়া 'বি' দলের অধিনায়ক। ইন্ডিয়া 'সি' দলের হয়ে ওপেনে নেমে শুরুতেই মাঠে ছাড়তে হয় রুতুরাজকে। কিন্তু এরপরও দলের হয়ে হাল ধরেন সাই সুদর্শন ও রজত পাতিদার। সুদর্শন ৭৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। রজত পাতিদার ৬৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা। এরপরই ইন্ডিয়া সি-কে টানেন ঈশান কিষাণ ও বাবা ঈন্দ্রজিৎ। 

মুকেশ কুমারের বলে খেলছিলেন রুতুরাজ। সেই সময়ই চোট পান তিনি। কিন্তু আশা করা হচ্ছে যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারবেন রুতুরাজ। কারণ সূত্রের খবর, চোট খুব একটা গুরুতর নয়। 

এদিকে, ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন না এই নিয়ে বিতর্ক বেঁধেছিল। ঈশান কিষাণ এবার ঘরোয়া ক্রিকেটেও নিজের জাত চেনালেন। দলীপ ট্রফিতে নেমেই সেঞ্চুরি করলেন তিনি। ইন্ডিয়া সি-র হয়ে ইন্ডিয়া বি-র  বিরুদ্ধে ১২৬ বলে ১১১ রান করলেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটার।  মাত্র ১১৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে, ২০১৪ সালে ঝাড়খণ্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ঈশানের। কেরিয়ারের প্রথম দশটি প্রথম শ্রেণির ম্যাচে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছিলেন ঈশান। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭টি সেঞ্চুরি রয়েছে তাঁর।

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে অনেক তারকা ক্রিকেটারই দলীপ ট্রফিতে খেলছেন। সেখানে রয়েছেন শুভমন গিল, কে এল রাহুল, ঋষভ পন্থ, আকাশ দীপ। এঁরা প্রত্যেকেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রয়েছেন। তবে সিনিয়র ২ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা কিন্তু দলীপ ট্রফি খেলছেন না। সেক্ষেত্রে একবারে চেন্নাই টেস্টেই ফের মাঠে দেখা যাবে ২ তারকাকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget