এক্সপ্লোর

Tendulkar On Nitish Reddy: 'প্রথম টেস্ট থেকেই ওকে দেখে মুগ্ধ', নীতীশকে দরাজ সার্টিফিকেট দিলেন কিংবদন্তি

India vs Australia: মেলবোর্নে নীতীশের নায়কোচিত ইনিংস দেখে যিনি আবেগ গোপন করতে পারলেন না সচিন। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন।

মুম্বই: তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। সেই সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মন জিতে নিয়েছেন একুশের এক তরুণ। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে যিনি অপরাজিত সেঞ্চুরি করে ভারতীয় শিবিরে নতুন আশার সঞ্চার করলেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়নদের বিরুদ্ধে যাঁর ডাকাবুকো ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট পণ্ডিতরা।

ব্যতিক্রমী নন সচিনও। মেলবোর্নে নীতীশের নায়কোচিত ইনিংস দেখে যিনি আবেগ গোপন করতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন । সঙ্গে দিলেন সেই জুটির ছবি, যে পার্টনারশিপ বক্সিং ডে টেস্টের মোড় ঘুরিয়ে দিয়ে গেল। নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর ।

সচিন শনিবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'নীতীশের এই ইনিংস দীর্ঘদিন মনে থাকবে। প্রথম টেস্ট থেকে ওকে দেখে আমি মুগ্ধ । ওর ব্যাটিংয়ে সংকল্প, ওর টেম্পেরামেন্ট আমার ভাল লেগেছে। আজ সেটাকেই আরও উঁচুতে নিয়ে গেল, সিরিজে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। দুর্দান্তভাবে এবং যথোপযুক্তভাবে ওকে সমর্থন করল ওয়াশিংটন সুন্দরও । ভাল খেলেছো তোমরা ।'

 

আরও পড়ুন: এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া অনুষ্টুপের, বিজয় হাজারে ট্রফিতে হার্দিকদের হারাল বাংলা

শনিবার মেলবোর্নে ১৭১ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রেড্ডি । সব মিলিয়ে বক্সিং ডে টেস্টের মঞ্চে দশম ব্যাটার হিসেবে শতরান হাঁকালেন নীতীশ। ২১ বছর ২১৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করলেন নীতীশ। কেরিয়ারের চতুর্থ টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরি। সেই সঙ্গে অন্ধ্র প্রদেশের ক্রিকেটার দিয়ে গেলেন প্রতিশ্রুতি। ভারতীয় ক্রিকেটে লম্বা দৌড়ে ঘোড়া হয়ে ওঠার ছায়া দেখা গেল নীতীশের ক্রিকেটে।

আরও পড়ুন: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget