এক্সপ্লোর

Sachin-Virat Kohli: 'তুমি আমাদের গর্বিত করেছো', বিরাটকে বিশেষ জার্সি উপহার সচিনের

Virat Kohli: বিশ্বকাপ সেমিফাইনালেই সচিনকে পিছনে ফেলে এককভাবে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরান হাঁকানোর মালিক হন বিরাট কোহলি।

আমদাবাদ: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল (IND vs AUS)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালের আগেই সচিন-বিরাট সাক্ষাৎ। গত ম্যাচেই সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পিছনে ফেলে ওয়ান ডে ক্রিকেটে সর্বাকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড নিজের নামে করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়াংখেড়েতে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন সচিন। এদিন ম্যাচের আগে তাই বিশেষ বার্তাসহ নিজের এক জার্সি বিরাটকে উপহার দেন সচিন।

সেই জার্সিতে সচিন লেখেন, 'তুমি আমাদের গর্বিত করেছো।' জার্সিতে সচিনের সইও ছিল। ম্যাচ শুরুর আগেই বিরাটের হাতে এই জার্সি তুলে দেন সচিন। বিরাট বরাবরই সচিনকে নিজের আইডল মেনে এসেছেন। ওয়াংখেড়েতে নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে সচিনকে পিছনে ফেলার পরেও নত হয়ে 'মাস্টার ব্লাস্টার'কে কুর্নিশ জানান। তাই স্বাভাবিকভাবেই সচিনের জার্সি হাতে পেয়ে বিরাটকে বেশ উচ্ছ্বসিত দেখায়।

 

ফাইনাল ম্যাচেও ফের একবার কোহলির ব্যাট থেকে শতরান দেখার আশায় সমর্থকরা গ্যালারিতে ভিড় জমাবেন। ইতিমধ্যেই টসে জিতে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। গোটা স্টেডিয়াম ঠাসা দর্শকে। দুপুর দু'টো থেকে শুরু হাইভোল্টেজ ফাইনাল। তার আগে সকাল থেকেই ভিড় জমেছে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে। ভোর থেকে দর্শকরা এসে ভিড় জমিয়েছেন। জাতীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, বাঁশি-হুইসেল নিয়ে তুঙ্গে ছিল উত্তেজনা। গত কয়েকদিন ধরেই আমদাবাদে ক্রমশ ভিড় জমেছে। হোটেল ফাঁকা পাওয়া যায়নি, দামও বেড়েছে। সেটা কেন হয়েছে, সেটাই বোঝা গিয়েছে প্রায় ভোর থেকে। সময় যত বেড়েছে ততই ভিড় বেড়েছে। ম্যাচ শুরুর আগে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল স্টেডিয়াম লাগোয়া এলাকা। ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে ভিড় জমিয়েছেন দর্শকরা। 

পিটিআই সূত্রের খবর, গোটা আমদাবাদের রাস্তায় উচ্ছ্বাস ও উন্মাদনার জোয়ার চোখে পড়েছে। গোটা শহর ভেঙে পড়েছে স্টেডিয়ামের রাস্তায়। বন্ধু-পরিবার নিয়ে সকাল থেকে ক্রিকেট উত্তেজনা (ODI World Cup 2023) উপভোগ করতে দেখা গিয়েছে। আর এই ভিড়ের চাপে মন্থর হয়ে গিয়েছে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থা। যা স্টেডিয়ামের (IND vs AUS Final) সামনে এসে কার্যত থমকে গিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে নামলেও, আবেগে গা ভাসাতে নারাজ বুমরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget