এক্সপ্লোর

Arjun Tendulakr: হঠাৎ করে কেন যোগরাজ সিংহের কাছে অনুশীলন করা ছেড়ে দিলেন অর্জুন তেন্ডুলকর?

Yograj Singh On Arjun Tendulkar: ২০২২ সালে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহের তত্বাবধানে অনুশীলন সেরেছিলেন অর্জুন। কিন্তু এখন আর যোগরাজের অধীনে অনুশীলন করেন না সচিন পুত্র?

মোহালি: বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার। কিন্তু সচিন পুত্র অর্জুন এখনও সেভাবে নিজেকে ২২ গজে মেলে ধরতে পারেননি সেভাবে। আইপিএলে মুম্বই দলের সদস্য এবারও। তবে ব্যাট হোক বা বোলিং কোনওটাতেই ধারাবাহিকতা সেভাবে দেখাতে ব্যর্থ তরুণ ক্রিকেটার। ২০২২ সালে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহের তত্বাবধানে অনুশীলন সেরেছিলেন অর্জুন। কিন্তু এখন আর যোগরাজের অধীনে অনুশীলন করেন না সচিন পুত্র? এমনকী সেই সময় খুব অল্প সময়ের জন্যই যোগরাজের কাছে তালিম নিয়েছিলেন অর্জুন। কিন্তু কেন হঠাৎ তা বন্ধ করে দিলেন মুম্বইয়ের তরুণ অলরাউন্ডার? এবার সেই কারণই ফাঁস করলেন স্বয়ং যোগরাজ। 

২০২২ সালে যোগরাজের অধীনে অনুশীলন শুরু করার পর ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয় অর্জুনের। ঘরোয়া ক্রিকেটে একটা শতরানও হাঁকান অর্জুন। তার আগে চণ্ডীগড়ে থাকা যােগরাজ সিংহের অ্য়াকাডেমিতে অনুশীলন সেরেছিলেন অর্জুন। যোগরাজ বলছেন, ''আমার কাছে ১২ দিনের জন্য অনুশীলন করেছিল অর্জুন। এরপর আইপিএলেও অভিষেক হয় আর একটা শতরানও হাঁকায় ও ঘরোয়া ক্রিকেটে। অনেকেই ভেবেছিল যে অর্জুনের অলরাউন্ডার হয়ে ওঠার পেছনে আমার অবদানের কথা বলা হবে। হয়ত সবাই বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি।''

যুবরাজ সিংহের বাবা আরও বলেন, ''আমি যুবিকে বলেছিলাম যে সচিনকে ফোন করতে। অর্জুনকে যাতে আমার কাছে পাঠানো হয়। আমি চেয়েছিলাম যে অর্জুন আমার কাছে একটা বছর অন্তত প্রশিক্ষণ নিক। তার পর দেখা যেত ওর পারফরম্য়ান্স কেমন হয়। কিন্তু অর্জুন আর আসেনি।''

এখানেও কারও নাম না নিলেও স্বাভাবিকভাবে যোগরাজ খোঁচা দিতে চেয়েছেন সচিন তেন্ডুলকরকে। বরাবরই ক্রিকেটের বাইরেও বিতর্কিত মন্তব্য করে এসেছেন যোগরাজ। সম্প্রতি যোগরাজ দাবি করেন তিনি নাকি একবার বন্দুক নিয়ে কপিল দেবের বাড়িতে হানা দিয়েছিলেন। কপিল দেব ভারত, নর্থ জোন এবং হরিয়ানার অধিনায়ক থাকাকালীন তাঁকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জবাবদিহি চাইতেই তিনি কপিলের বাড়িতে গিয়েছিলেন। কপিল দেবের বাড়িতে গিয়ে অবশ্য তিনি তেমন কিছু করতে পারেননি, কারণ তাঁর মা।

যোগরাজ জানান, 'আমার স্ত্রী কপিল দেবের কাছে জবাব চাইতে বলেছিল। আমি বলেছিলাম এই লোকটাকে আমি চরম শাস্তি দেব। সেই উদ্দেশ্যেই আমি নিজের বন্দুক বার করি এবং সেক্টর ৯-এ কপিলের বাড়ির দিক যাই। ও ওর মায়ের সঙ্গে বাইরে বের হয়। আমি কপিলকে যা তা বলেছিলাম। ওকে বলেছিলাম ওকে ওর কর্মের শাস্তি পেতে হবে। বলেছিলাম ওর মাথায় গুলি করতে চাই আমি। তবে ওর মায়ের জন্য ওকে ছেড়ে দিচ্ছি। কারণ ওঁ এক ভাল মহিলা।'

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget