এক্সপ্লোর

800 Trailer: মুরলিধরনের বায়োপিকের ট্রেলার প্রকাশ্যে আনবেন সচিন তেন্ডুলকর!

Muttiah Muralitharan's Biopic : এ বছরের অক্টোবরেই এই সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

চেন্নাই: '৮০০' (800)! ক্রিকেটের সঙ্গে এই পরিসংখ্যানটা ওতোপ্রোতভাবে জড়িত। টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুথাইয়া মুরলিধরন (Muttiah Muralitharan) ৮০০টি উইকেট নিয়েই নিজের কেরিয়ার শেষ করেন। তাঁর বায়োপিকের নাম সেই কৃতিত্বের অনুকরণেই '৮০০' রাখা হয়েছে। সেই সিনেমার ট্রেলার মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর প্রকাশ্য়ে আসছে। আরেক কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরই (Sachin Tendulkar) এই ট্রেলার লঞ্চ করবেন।

মাস দু'য়েক আগে এই সিনেমার নির্মাতারা জানিয়েছিলেন 'স্লামডগ মিলিয়নেয়ার' খ্যাত অভিনেতা মধুর মিত্তল মুরলিধরনের চরিত্রে এই তামিল সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। আজ, সোমবার, নির্মাতাদের তরফে ঘোষণা করা হয় সচিনই সিনেমার ট্রেলার প্রকাশ্যে আনতে চলেছেন। মঙ্গলবার মুম্বইয়ে লঞ্চ হবে এই সিনেমার ট্রেলার।

প্রসঙ্গত, সিনেমাটিতে মধুরের পাশাপাশি অভিনয়ে দেখা যাবে মহিমা নম্বিয়ার, নরেন, নাসের, ভেলা রামামূর্তি, অরুল দাস, হরি কৃষ্ণনের মতো অভিনেতাদের। সিনেমাটির পরিচালনায় রয়েছেন এমএস শ্রীপতি। সিনেমাটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিরবান।  সিনেমাটির ট্রেলার লঞ্চ তো বটেই, খবর অনুযায়ী সিনেমায় স্বল্প দৈর্ঘ্যের এক চরিত্রে সচিনকে অভিনয়ও করতে দেখা যাবে। সিনেমাটি তামিলে শ্যুট করা হয়েছে। তবে তামিল ছাড়াও ইংরেজি, হিন্দি ও তেলেগু ভাষাতেই মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটি আপাতত পোস্ট প্রোডাকশনে রয়েছে এবং এ বছরের অক্টোবরেই মুক্তি পাবে সিনেমাটি। চেন্নাই, চণ্ডীগড়, কোচি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অবশ্যই শ্রীলঙ্কায় ছবিটির শ্যুটিং হয়েছে। তবে মঙ্গলবার ট্রেলার লঞ্চ হলেও, সিনেমাটির ফার্স্ট লুক কিন্তু এপ্রিল মাসেই প্রকাশ্যে এসেছিল। মধুর মিত্তলকে সেই পোস্টারে দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, এই সিনেমাটি কিন্তু এখন নয়, বহু আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। বছর দু'য়েক আগে সিনেমাটির কথা ঘোষণা করা হয়। সেই সময় বিজয় সেতুপতির মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল। তবে সিনেমাটির প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা সমালোচনার সম্মুখীন হয়। অনেকেই বিজয় সেতুপতির এই সিনেমায় অভিনয় করা নিয়ে ক্ষোভ প্রকাশ করন। সমালোচনার জেরে শেষমেশ সিনেমা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। সেই সময় শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মধ্যেকার রাজনৈতিক অশান্তির জেরেই বিজয় সেতুপতি লঙ্কান তারকার ভূমিকায় অভিনয় করার জন্য বিতর্কের মুখে পড়েন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপের মাঝেই বাবা হলেন বুমরা, পুত্রসন্তান এল ভারতীয় তারকার ঘরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget