এক্সপ্লোর

BCCI Award: বিসিসিআইয়ের লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার পেলেন সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar: কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার পেলেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য সচিনকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল।

মুম্বই: ২৪ বছরের দীর্ঘ কেরিয়ার। ১০০ টেস্ট শতরান। দুশো টেস্ট ম্য়াচ। সর্বাধিক আন্তর্জাতিক রান। গুচ্ছ গুচ্ছ রেকর্ডের মালিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ১২ বছর পরও সচিন রমেশ তেন্ডুলকর এক অনুপ্রেরণার নাম। এবার কিংবদন্তি এই ক্রিকেটারকে বিসিসিআইয়ের লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কারের পুরস্কৃত করা হল। কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার পেলেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য সচিনকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল।

বোর্ডের বার্ষিক অনুষ্ঠানেই সচিনকে এই সম্মান তুলে নিল বিসিসিআইয়ের প্রাক্তন সচিব ও বর্তমানে আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ। সঞ্চালক হর্ষ ভোগলে তাঁকে অনুরোধ করেছিলেন যে বর্তমান ক্রিকেটারদের কী বার্তা দিতে চান? সচিন বলেন, ''আজ ক্রিকেট না থাকলে কেউই আমরা এই ঘরে বসার সুযোগ পেতাম না। আমার কাছে এটাই সবচেয়ে বড় উপহার। ব্যাট-বল আমার কাছে আছে। তাঁকে সম্মান দিতে হবে। ধরে রাখতে হবে। মুঠো আলগা করলে তারাও থাকবে না। ক্রিকেটও থাকবে না। কেরিয়ারও শেষ হয়ে যাবে।''

একটা সময় সচিনের ব্যাটে স্পনসর ছিল না। তবুও তিনি কোনও তামাক জাতীয় বা সুরার ব্র্যান্ডের বিজ্ঞাপন করেননি। সে কথা উল্লেখ করে সচিন বলেন, ''কেরিয়ারের শুরুর দিকে নব্বইয়ের দশকে ২ বছরের মত আমার ব্যাটের কোনও স্পনসর ছিল না। তবুও আমি তামাকজাতীয় ও মদ্যপান জাতীয় কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন করিনি। কারণ পারিবারিক শিক্ষাটা আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ ছিল। জীবনে এই মূল্যবোধ আমার কাছে বিশাল।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে, বিসিসিআইয়ের তরফে ২০২৩-২৪ মরশুমে পুরুষদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেলেন জসপ্রীত বুমরা। সেরা মহিলা আন্তর্জাতিক ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা। কিছুদিন আগেই আইসিসিও সম্মানিত করেছিলেন বুমরাকে। সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বুমরা। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফর্ম্য়াটে সর্বাধিক ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৫ উইকেট নিয়েছিলেন। ফাইনালে ম্য়াচ জেতানো বোলিং পারফরম্য়ান্স ছিল। আইসিসি অন্যদিকে স্মৃতিকে বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছিল। বিসিসিআইয়ের তরফেও মহিলা ক্রিকেটে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের তকমা পেলেন বাঁহাতি ভারতীয় ওপেনার। মোট ৭৪৩ রান করেছেন ২০২৩-২৪ মরশুমে গত বছর। ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ৪টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget