এক্সপ্লোর

Samit Dravid: 'আমি প্রচুর খেটেছি', ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়ে প্রথম প্রতিক্রিয়া সমিত দ্রাবিড়ের

Indian U 19 Team: ২১ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক ফর্ম্যাটের সিরিজ় খেলবে ভারতীয় তরুণরা।

নয়াদিল্লি: সদ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের জন্য ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের (Indian U 19 Team) ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পেয়েছেন দ্রাবিড়। তিনি কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় পুত্র এক সমিত (Samit Dravid)। রাহুলের বড় ছেলে সমিতকে ভারতের জুনিয়র দলে সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত সমিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুলপুত্র সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি যে এই সুযোগ পেতে কতটা খেটেছেন, সেকথাও বলতে শোনা যায় সমিতকে। তিনি বলেন, 'সকলকে নমস্কার এবং আপনাদের শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাতীয় দলে ডাক পেয়ে আমার দারুণ লাগছে। এর জন্য আমি প্রচুর খাটা খাটনি করেছি। তাই সত্যিই খুব ভাল লাগছে।'

 

 

ফাস্ট বোলিং অলরাউন্ডার সমিত কিন্তু কোচবিহার ট্রফিতে বেশ ভাল পারফর্ম করেছিলেন। আট ম্যাচে ১৮ বছর বয়সি তারকা মোট ৩৬২ রান করেছিলেন। তাঁর চওড়া ব্যাটে ভর করেই কর্ণাটক প্রথমবার কোচবিহার ট্রফি জেতে। বল হাতেও ১৮ বছর বয়সি তরুণের টুর্নামেন্টে পারফরম্যান্স ছিল নজরকাড়া। আট ম্যাচে তিনি ১৬টি উইকেট নিয়েছিলেন। সেই পারফরম্যান্সের দৌলতেই জাতীয় অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন সমিত। 

২১ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক ফর্ম্যাটের সিরিজ় খেলবে ভারতীয় তরুণরা। চার দিনের লাল বলের ক্রিকেট এবং ৫০ ওভারের সিরিজ়, দুইয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছেন সমিত। তবে এর জেরে কিন্তু তাঁকে কটাক্ষও সইতে হচ্ছে। অনেকেই মনে করছেন কেবল রাহুল দ্রাবিড়ের পুত্র বলেই তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। 

চলতি মহারাজা ট্রফিতে সমিতের পারফরম্যান্স কিন্তু খুব একটা আহামরি নয়। তিনি ব্যাট হাতে না পেয়েছেন রান, না করেছেন বল। এর পরেও অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাওয়ায় উঠছে প্রশ্ন। তবে সমিত নিজের ক্রিকেটীয় দক্ষতায়ই সেই সমালোচনার জবাব দিতে আগ্রহী হবেন নিশ্চয়ই।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: গেলের আধিপত্য শেষ! টি-২০ ক্রিকেটের নতুন 'সিক্সার কিং' পুরান, নাইট জার্সিতে গড়লেন ইতিহাস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget