এক্সপ্লোর

IND vs AUS: অস্ট্রেলিয়া সিরিজেও সুযোগ পাননি, জাতীয় দলে ব্রাত্য হয়ে প্রথমবার মুখ খুললেন স্যামসন

Sanju Samson: ১৩টি ওয়ান ডে আন্তর্জাতিকে স্যামসন ৫৫.৭১ গড় ও ১০৪-র স্ট্রাইক রেটে মোট ৩৯০ রান করেছেন।

নয়াদিল্লি: ২২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। বিশ্বকাপের আগে রেকর্ড বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার হাতছানি রয়েছে ভারতের সামনে। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই দলের ঘোষণা করা হয়ে গিয়েছে। ভারতীয় দলে সুযোগ পাননি সঞ্জু স্যামসন (Sanju Samson)।

প্রথম দুই ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, বিরাট কোহলিরা কেউই খেলবেন না। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকলেও, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়রা সুযোগ পেয়েছেন। কিন্তু তারকা কিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ব্রাত্যই রয়ে গিয়েছেন। এই সিরিজে সুযোগ না পাওয়ায় স্যামসনের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার আশাও এবারের মতো শেষ হয়ে গিয়েছেন বলেই মনে করছেন অনেকে।

অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ না পেয়ে এবার অবশেষে মুখ খুললেন স্যামসন। সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে নিজের অনুভূতি ব্য়ক্ত করলেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতীয় দলের জার্সি গায়ে নিজের একটি ছবি পোস্ট করে স্যামসন লেখেন, 'পরিস্থিতি যা তা মেনে নিতে হবে। তবে আমি থেমে না থেকে সবসময়ই সামনের দিকে এগিয়ে চলার পক্ষে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanju V Samson (@imsanjusamson)

ভারতের ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে স্যামসনের রেকর্ড কিন্তু বেশ ভাল। তিনি ২০১৫ সালে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটালেও, এখনও পর্যন্ত আন্তর্জাতিক আঙিনায় ৪০টি ম্যাচও খেলেননি তিনি। তবে সীমিত সুযোগে স্যামসন কিন্তু বেশ ভালই পারফর্ম করেছেন। ১৩টি ওয়ান ডে আন্তর্জাতিকে স্যামসন ৫৫.৭১ গড় ও ১০৪-র স্ট্রাইক রেটে মোট ৩৯০ রান করেছেন। তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। তবে সাম্প্রতিক সময়ে তিনি তেমন রান করতে পারেননি। তাইজন্যই সম্ভবত তাঁকে বাদ পড়তে হল।

প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দল:-

কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ 

তৃতীয় ওয়ান ডের জন্য ভারতীয় দল:-

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভরশীল)

আরও পড়ুন: বিশ্বকাপের বিশেষ অতিথি রজনীকান্ত, বিসিসিআইয়ের তরফে পেলেন 'গোল্ডেন টিকিট'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget