এক্সপ্লোর

Sanju Samson: বিশেষভাবে সক্ষম অনুরাগীর সঙ্গে ক্রিকেট খেললেন স্যামসন, ভাইরাল হল ভিডিও

Viral Video: ভাইরাল ভিডিওতে সঞ্জু স্যামসনকে অনুরাগীর বিরুদ্ধে ব্যাট করতে দেখা যাচ্ছে।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ভিডিওতে এক বিশেষভাবে দক্ষ অনুরাগীর বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে ব্যাট করতে দেখা গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরালও হয়েছে।

ভারত তথা রাজস্থান রয়্যালসের ক্রিকেটার সঞ্জু স্যামসনের (Sanju Samson) প্রচুর অনুরাগী রয়েছেন। তাঁদের মধ্যেই বিশেষভাবে সক্ষম এক অনুরাগী স্যামসনের সঙ্গে দেখা করতে ইচ্ছা প্রকাশ করেন। স্যামসনও তাঁর সঙ্গে দেখা করবেন বলে কথা দেন। তরুণ অনুরাগীকে দেওয়া কথা রাখেন স্যামসন। ভারতীয় তারকা কিপার-ব্যাটার শুধু যে সেই অনুরাগীর সঙ্গে দেখা করেন, তাই নয়, তাঁর বিরুদ্ধে ব্যাটিংও করেন। স্যামসনের কর্মকাণ্ড মন জিতেছে নেটিজেনদের। ভারতীয় তারকার জন্য চারিদিকে থেকে ভেসে এসেছে শুভেচ্ছা।

 

প্রসঙ্গত, স্যামসন ইতিমধ্যেই আইপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। ২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে স্যামসনের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিটি। তার আগে নিজেকে ম্যাচ ফিট করতে তৎপর রাজস্থান অধিনায়ক। স্যামসন কিন্তু বিগত মাসখানেক কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। রঞ্জি ট্রফিতে কেরলের হয়ে শেষবার ব্যাট হাতে দেখা গিয়েছিল তারকা কিপার ব্যাটারকে।

ঘরোয়া লাল বলের ক্রিকেট টুর্নামেন্টেও তিনি খুব একটা আহামরি ফর্মে ছিলেন না। কেরল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর পাঁচ ইনিংসে মাত্র একটি অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। ভারতের হয়ে জানুয়ারি মাসে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তাই নতুন মরশুমের আগে স্যামসনের ফর্ম নিয়ে খানিক চিন্তাতেই থাকবেন রাজস্থানের অনুরাগীরা।

টুর্নামেন্ট শুরুর আগে লখনউ সুপার জায়ান্টস শিবিরেও স্বস্তি ফিরল। ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক কেএল রাহুল পেশির চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর থেকে আর মাঠে নামতে পারেননি। নিজের চোট পরীক্ষা করাতে লন্ডনে গিয়েছিলেন রাহুল। সেই পরীক্ষার পর দেশেও ফিরেছেন তিনি এবং ইতিমধ্যেই এনসিএ-তে মাঠে নামার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। আইপিএলের শুরু থেকেই তিনি খেলবেন বলে তাই আশা করাই যায়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই নিজের নতুন 'ভূমিকা'র কথা ঘোষণা করলেন ধোনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget