এক্সপ্লোর

T20 World Cup 2026: 'সূর্যও আমার ছেলের মতই..', সমালোচকদের একহাত নিয়ে কী বললেন স্যামসনের বাবা

IND vs ENG: সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠকে সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল যে একাদশে স্যামসকে খেলানো উচিৎ কি না।

মুম্বই: ইডেন গার্ডেন্সে অপরাজিত ৯৭ রানের ইনিংসটি যেন সঞ্জু স্য়ামসনের কেরিয়ারটাই বদলে দিয়েছে। গোটা টুর্নামেন্টে শুরু থেকে সুযোগই মিলছিল না। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ইনিংস খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে বসানোর সাহস দেখায়নি টিম ম্যানেজমেন্ট। এরপরই আসে সেই অতিমানবীয় ইনিংস। যার সুবাদে কুড়ির ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়েছিল টিম ইন্ডিয়া। আর সঞ্জুর ইনিংসের পর সবচেয়ে বেশি খোঁচা যাঁকে হজম করতে হয়েছে, তিনি হলেন সূর্যকুমার যাদব। 

সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠকে সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল যে একাদশে স্যামসকে খেলানো উচিৎ কি না। সূর্যকুমার তখন হাসির ছলে জানিয়েছিলেন যে কার জায়গায় খেলাবেন সঞ্জুকে? কিন্তু ইডেনে স্য়ামনের ইনিংস দেখার পর সূর্যই সবার আগে তাঁকে অভিবাদন জানিয়েছিলেন। সেমির লড়াইয়ের আগে ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন স্যামসের বাবা বিশ্বনাথন। তিনি সূর্যকে নিজের ছেলের মত বলেও সম্বোধন করলেন।

কেরলের এক সংবাদমাধ্যমে সঞ্জু স্য়ামসনের বাবা বিশ্বনাথন বলেন, ''সূর্যকুমারের কোনও ইগো নেই। ও দলের প্রত্যেক সদস্যকে খুব ভাল করে চেনে। সবার পাশে থাকার চেষ্টা করে সবসময়। ও অসাধারণ একজন অধিনায়ক। আমরা সবাই জানি যে সূর্যকুমার কতটা সঞ্জুকে সাপোর্ট করে। ও আর গৌতম গম্ভীর যতটা সাপোর্ট করে, ততটা কখনও কেউ করেনি। সূর্যও আমার কাছে ছেলের মত।''

স্যামসনকে নিয়ে কী বলছেন গম্ভীর?

'সঞ্জু মাঝে মধ্যে দুশোর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছে। ম্যাচ শেষ করে দিয়েছে। আমার তো মনে হয়েছে ও ইনিংসের গতি আলাদা করে কখনওই বাড়ায়নি। সব ক্রিকেটীয় শট খেলেছে। ও পেশিশক্তির জোরে বল বাউন্ডারিতে পাঠায়নি। এতই প্রতিভা রয়েছে ওর। এটা হয় ভাল অনুভূতি থাকলে। নেটে ও দারুণ ব্যাটিং করেছে। প্রত্যেক বল ব্যাটের মাঝখান দিয়ে খেলেছে। ও জানত উইকেট ভাল ছিল। মাঠও দারুণ। আমি সব সময় বলে এসেছি ও বিশ্বমানের ক্রিকেটার। আশা করছি সঞ্জুর কাছে এরকম ইনিংস আরও দেখতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নেটে ভাল ব্যাটিং করা। পায়ের নড়াচড়া ভাল হচ্ছিল। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আগের ম্য়াচটাও ওর জন্য গুরুত্বপূর্ণ ছিল। মানুষ হয়তো ওর স্কোর দেখবে শুধু, তবে দলে ফিরে ওইরকম ২৩-২৪ রানের ইনিংস খেলা ওকে অনেকটা আত্মবিশ্বাস জুগিয়েছিল। কারণ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা ওর ভাল কাটেনি। যদিও আমরা জানি ও কী পারে। আমাদের হাতে সঞ্জু ও ঈশান দুজন রয়েছে যারা উইকেটে থেকে ভাল ব্যাটিং করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget