এক্সপ্লোর

ICC: বর্ষসেরা ওয়ান ডে দলে ভারতের শ্রেয়স, সিরাজ

ICC's ODI team of 2022: তালিকায় অধিনায়ক বাছা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে ৮৪.৮৭ গড়ে পাক অধিনায়ক মোট ৬৭৯ রান করেছেন।

দুবাই: আইসিসি বর্ষসেরা ওয়ান ডে (ICC Mens Odi Team 2022) একাদশে সুযোগ পেলেন ভারতের ২ তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। গত ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্যাটে যে যে প্লেয়াররা তাঁদের সেরা পারফরম্যান্স দিয়েছেন ব্যাটিং ও বোলিংয়ে, তাঁদের মধ্যে সেরা একাদশ বেছেছে আইসিসি। সেই তালিকাতেই রয়েছেন শ্রেয়স (Shryeah Iyer) ও সিরাজ। তালিকায় অধিনায়ক বাছা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে (Babar Azam)। গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে ৮৪.৮৭ গড়ে পাক অধিনায়ক মোট ৬৭৯ রান করেছেন। তালিকায় বাকিরা হলেন, ট্রাভিস হেড, শাই হোপ, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহদি হাসান মিরাজ, ট্রেন্ট বোল্ট। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

আইসিসি মহিলাদের বর্ষসেরা ওয়ান ডে দলে সুযোগ পেলেন ভারতের তিন ক্রিকেটার। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মন্ধানার সঙ্গে সেরা একাদশে রয়েছেন রেনুকা সিংহও (Renuka Singh)। সম্প্রতি ২০২২ সালের মহিলা ক্রিকেটের সেরা ওয়ান ডে একাদশ বানিয়েছে আইসিসি। সেখানেই এই তিন জন জায়গা করে নিয়েছেন।

আইসিসির তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে, ''আইসিসি সেরা ১১ জনকে বেছে নিয়েছে গত বছরের পারফরম্যান্সের ওপর বিচার করে। সারা বছর ধরে এই ১১ জন ব্যাট, বলে নিজেদের সেরা পারফর্ম করে গিয়েছেন। আইসিসি সবদিক সেরা বিবেচনা করেই এই ১১ জনের তালিকা তৈরি করেছে।

দলের ক্যাপ্টেন বাছা হয়েছে হরমনপ্রীত কৌরকে। ২০২২ সাল দুর্দান্ত কেটেছে হরমনপ্রীতের। ২ টো সেঞ্চুরি ও ৫টি অর্ধশতরান করেন তিনি। এছাড়াও ৫ উইকেটও নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৩ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন। এই দলে বাকি সদস্যরা হলেন, অ্যালিসা হিলি (উইকেটকিপার), লরা উলভার্ট, ন্যাট সিভার, বেথ মুনি, অ্যামিলিয়া কের, সোফি একলেস্টোন, আয়াবঙ্গা খাকা ও শবনিম ইসমাইল।

পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল

আইসিসির নির্বাচিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করার দায়ভার দেওয়া হয়েছে জস বাটলারকে (Jos Buttler)। ইয়ন মর্গ্যানের অবসরের পর বাটলার সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক নির্বাচিত হন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে খেতাবও জেতান বাটলার। তাই তাঁর অধিনায়ক নির্বাচিত হওয়া নিয়ে খুব বেশি প্রশ্নের অবকাশ থাকে না। বাটলারের পাশাপাশি ওপেনার হিসাবে মহম্মদ রিজওয়ানকে সুযোগ দেওয়া হয়েছে। এরপর তিন এবং চারে দুই ভারতীয় বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget