এক্সপ্লোর

IND vs NZ 3rd Test: গিল, পন্থের দৌরাত্ম্যে প্রথম ইনিংসে ভাল জায়গায় ভারত, মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ১৯৫/৫

Shubman Gill-Rishabh Pant: ঋষভ পন্থ ও শুভমন গিল পঞ্চম উইকেটে এদিন ওয়াংখেড়েতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে একত্রে ৯৬ রান যোগ করেন।

মুম্বই: ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টে (IND vs NZ 3rd Test) বেশ ভাল জায়গায় পৌঁছে গেল ভারতীয় দল। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৫। আপাতত নিউজ়িল্যান্ডের থেকে ভারত ৪০ রানে পিছিয়ে। ক্রিজে রয়েছেন সেট শুভমন গিল (Shubman Gill)। তিনি ৭০ রানে ব্যাটিং করছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন ১০ রানে ক্রিজে উপস্থিত থাকা রবীন্দ্র জাডেজা। এই সেশনে কেবল ঋষভ পন্থেরই (Rishabh Pant) উইকেট হারায় ভারতীয় দল। তবে তার আগে ঝোড়ো ৬০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।

 

 

ঋষভ পন্থ ও শুভমন গিল পঞ্চম উইকেটে এদিন ওয়াংখেড়েতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে একত্রে ৯৬ রান যোগ করেন। দিনের একেবারে শুরু থেকেই গিল এবং বিশেষ করে পন্থ আজাজের বিরুদ্ধে আক্রমণ শানান। দেখতে দেখতেই ভারতীয় দল ১৫০ রানের গণ্ডি পার করে ফেলে। ঠিক যেমন কিউয়ি ইনিংসে মিচেল ও ইয়ংয়ের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল, তেমনই পন্থ ও গিলের পার্টনারশিপ চলাকালীনও পিচ একেবারে সাদামাটা বলেই লাগছিল। অবশ্য ভাগ্যও দুই ব্যাটারের সঙ্গে ছিলেন।

৪৫ রানে গিল ও ৫৩ রানে পন্থের খুবই সহজ ক্যাচ ফেলেন কিউয়ি ফিল্ডাররা। তার মূল্যও দিতে হয় কিউয়িদের। পন্থ তো ইতিহাসই গড়ে ফেললেন। মাত্র ৩৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এটাই কোনও ব্যাটারের দ্রুততম হাফ সেঞ্চুরি। এই পন্থ কেরিয়ারে ১৯তম বার টেস্ট অর্ধশতরানের গণ্ডি পার করলেন। ভারতের হয়ে ধোনি (৩৯) বাদে আর কোনও কিপার ব্যাটার এতবার টেস্টে ৫০-র গণ্ডি পার করেননি। তবে কিপার-ব্যাটার হিসাবে শতাধিক স্ট্রাইক রেটে ৫০-র অধিক রান করার তালিকায় ধোনিকে পিছনে ফেললেন পন্থ। এই নিয়ে পঞ্চমবার এই কাণ্ড করলেন পন্থ। তবে এই তালিকায় শীর্ষে অ্যাডাম গিলক্রিস্ট।

পন্থ কিন্তু দুরন্ত গতিতে এগোচ্ছিলেন তবে ইশ সোধির বলে এলবিডব্লু হন তিনি। ডিআরএস নিয়েও লাভের লাভ হয়নি। ৬০ রানে ফিরতে হয় তাঁকে।তিনি আউট হলেও, ভারতীয় দল আর যাতে লাঞ্চের আগে কোনও উইকেট না হারায়, তা সুনিশ্চিত করেন গিল ও জাডেজা। এবার দেখার ভারতীয় দল ঠিক কতটা দূর এগোতে পারে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দেখতে দেখতে ২০-র পথে, রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পরেই আবেগঘন বিরাট কোহলি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget