এক্সপ্লোর

Vijay Hazare Trophy 2025-26: কামব্যাক ম্যাচে ডাহা ফেল শুভমন গিল, বিজয় হাজারেতে ব্যাট হাতে অব্যাহত পাড়িক্কালের দাপট

Shubman Gill: খাদ্যে বিষক্রিয়ার জন্য গত ম্যাচে সিকিমের বিরুদ্ধে নামতে না পারলেও এদিন গোয়ার বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে মাঠে নেমেছিলেন শুভমন গিল।

নয়াদিল্লি: ৬ জানুয়ারি, মঙ্গলবার, আজ একই দিনে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক উভয়েরই কামব্যাক ম্যাচ ছিল। তবে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার যেখানে দুরন্ত ব্যাটিংয়ে সকলের নজর কাড়লেন, সেখানে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ডাহা ফেল। অপরদিকে, বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) অল্পের জন্য আরও এক শতরান হাতছাড়া করলেও, ফের নজর কাড়লেন দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal)। 

পাঞ্জাবের হয়ে বিজয় হাজারেতে গত ম্যাচেই গিলের নামার কথা ছিল। তবে খাদ্যে বিষক্রিয়ার ফলে তিনি সিকিমের বিরুদ্ধে খেলতে নামতে পারেননি। তবে এদিন গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় অধিনায়ক। সামনে ছিল ২১২ রানের লক্ষ্য। পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে অর্জুন তেন্ডুলকর, বাসুকি কৌশিকের বলে বাউন্ডারিও মারেন গিল। তবে সেই কৌশিকের বলেই ১১ রানেই তাঁর ইনিংস থামে।

গত মরশুমে লাল বলের ক্রিকেটে দুরন্ত ব্যাটিং করলেও সাদা বলে গিল নিজের ছন্দ খুঁজে পাননি। ১০ মাসেরও অধিক সময় সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্য়াট থেকে কোনও হাফসেঞ্চুরি আসেনি। এর মধ্যে তিনি কিন্তু সাত ওয়ান ডে এবং ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। খারাপ ফর্মের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। তবে আসন্ন নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়ে তিনিই ভারতের অধিনায়ক। তার আগে সমর্থকরা আশা করছিলেন গিল হয়তো ঘরোয়া ক্রিকেটেই ফর্মে ফিরবেন। তবে আজ বিজয় হাজারেতেও তাঁর ব্যাট চলল না। 

অপরদিকে আবার দেবদত্ত পাড়িক্কালের ব্যাট যেন থামছেই না। রাজস্থানের বিরুদ্ধে আজকের ম্য়াচে ১৫০ রানের বিরাট ব্যবধানে জয় পায় কর্ণাটক। সেই জয়ের ভিত গড়েন দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এবং পাড়িক্কাল। ময়ঙ্ক শতরান হাঁকালেও, অল্পের জন্য চলতি বিজয় হাজারে ট্রফির ষষ্ঠ ম্যাচে পঞ্চম শতরান হাতছাড়া করেন পাড়িক্কাল। তিনি ৯১ রানে সাজঘরে ফেরেন। তবে সেঞ্চুরি হাতছাড়া করলেও বাঁ-হাতি ব্যাটার কিন্তু আজকের ইনিংসের সুবাদেই এমন ইতিহাস গড়লেন যা স্বয়ং সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি বা রোহিত শর্মা, কারুর দখলেই নেই।

এই প্রথম কোনও ব্যাটার বিজয় হাজারের তিনটি মরশুমে ৬০০ বা তার অধিক রান করলেন। পাড়িক্কালের লিস্ট এ ক্রিকেটে রেকর্ড কিন্তু ঈর্ষণীয়। তিনি ১৩টি শতরান ও ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন মাত্র ৩৮ ইনিংসে। গড় ৮৩.৬২। অপরদিকে, কেরলের হয়ে আজ সঞ্জু স্যামসন মাত্র ১১ রান করে আউট হলেও, পাঞ্জাব কিংস দলে থাকা কেরলের ক্রিকেটার বিষ্ণু বিনোদ লিস্ট এ কেরিয়ারে নিজের সর্বসেরা ১৬২ রানের ইনিংসটি খেলে দলকে জেতান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget