Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
ABP Ananda LIVE : ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭। সংবাদসংস্থা AP-র দাবি, কম্পনের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। ধ্বংসস্তূপের তলায় বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা। স্থানীয় সময় ভোরপাঁচটা নাগাদ এই ভূমিকম্প শুরু হয়। ফলে বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নামতে পারেননি। প্রবল ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা এলাকা। কম্পনের পর দিনভর আফটারশকে কাঁপছে এলাকা। মাটি কাঁপলেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা নেমে আসছেন রাস্তায়। ভূমিকম্পের পরেই জারি হয়েছে সুনামি সতর্কতা।
পড়ুন আরও খবর...
'এগুলো হেরিটেজ, এই ঐতিহ্যগুলোকে রাখতেই হবে', বললেন মুখ্যমন্ত্রী
'এই পুণ্যভূমিতে এই মহামানব জন্মগ্রহণ করেছিলেন,তাঁর আবির্ভাব হয়েছিল। তাঁর ইতিহাস সম্পর্কে সবাই জানেন। আমার দীর্ঘ রাজলনৈতিক এবং জনপ্রতিনিধিত্ব জীবনে একাধিকবার কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী হয়েছি তাও আমার এখানে আসার সুযোগ হয়নি। তমলুকে ঋষি ধামে একাধিকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে। আগামী ভবিষ্যৎ আমি মনে করি ঋষি অরবিন্দর বন্দেমাতরম পত্রিকা -সহ নানা অবদান আমাদের উল্লেখ করা চর্চিত করার কাজ আমাদের করতে হবে। এগুলো হেরিটেজ, এই ঐতিহ্যগুলোকে রাখতেই হবে। ৬.১০ ঋষি অরবিন্দর জন্মস্থানে আসতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি। ঋষি অরবিন্দর ভাবনা যোগা-কে ফিরিয়ে আনা হয়েছে'। বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকরী।






















