এক্সপ্লোর

IND vs SA: ওয়ান ডেতেও নেই গিল, বিশ্রাম দেওয়া হল বুমরাকে, প্রোটিয়াদের বিরুদ্ধে অধিনায়ক কে?

Shubman Gill: শুভমন গিল ঘাড়ে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে তো ছিটকে গিয়েছিলেনই, এবার ওয়ান ডে সিরিজ় থেকেও ছিটকে গেলেন তিনি।

মুম্বই: দ্বিতীয় টেস্ট থেকে তিনি ছিটকে গিয়েছিলেন। শুভমন গিলের (Shubman Gill) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) ওয়ান ডে সিরিজ়ে খেলা নিয়েও প্রবল সংশয় ছিল। শেষমেশ তাঁকে ছাড়াই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের দল ঘোষণা করল ভারত। সিরিজ়ে জন্য বিশ্রাম দেওয়া হল যশপ্রীত বুমরাকে। 

গিলের অনুপস্থিতিতে কার কাঁধে নেতৃত্বের দায়ভার দেওয়া হল? শুভমনের অনুপস্থিতিতে টেস্টে ঋষভ পন্থ অধিনায়কত্ব করছেন। ওয়ান ডেতেও তিনি কামব্যাক ঘটালেন। তবে ভারতের হয়ে ওয়ান ডেতে আপাতত পন্থের আগে কেএল রাহুলই (KL Rahul) প্রথম পছন্দের কিপার-ব্যাটার। তাঁকেই তাই ফের একবার জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল।

৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে ভারত। সেই বছরের শুরুতে ফেব্রুয়ারি, মার্চ মাস নাগাদ শেষবার ভারতের মাটিতে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। তারপর দীর্ঘ সময়ের অপেক্ষা। অবশেষে দুই মহাতারকাকে ফের একবার দেশের মাটিতে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে এই সিরিজ়ে।

 

তবে অধিনায়ক শুভমন গিল কাঁধের চোটে নেই। দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও সেই অস্ট্রেলিয়া সিরিজ়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার পর দেশে ফিরলেও এখনও ফিট নন। মাঠে ফিরতে তাঁর বেশ কয়েকমাস সময় লাগবে। এমন পরিস্থিতিতে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে জল্পনা চলছিল। দুই সিনিয়র প্রো, প্রাক্তন অধিনায়ক রোহিত বা বিরাটকে কি আবার ওয়ান ডে দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে? সেই নিয়েই জল্পনা চলছিল। তবে শেষমেশ রাহুলকেই অধিনায়কত্বের দায়ভার দেওয়া হল। তিনি অতীতেও ভারতীয় দলকে ওয়ান ডেতে ১২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

এই সিরিজ়ে রাহুলের পাশাপাশি ব্যাক আপ কিপার হিসাবে ঋষভ পন্থ তো রয়েছেন, রয়েছেন ধ্রুব জুড়েলও। প্রায় বছর খানেক বাদে ওয়ান ডে দলে ফিরলেন পন্থ। সিরিজ়েও আরও একজন কামব্যাক ঘটালেন। তিনি রুতুরাজ গায়কোয়াড়। মহারাষ্ট্রের টপ অর্ডার ব্যাটার দুরন্ত ছন্দে রয়েছেন। প্রোটিয়া 'এ' দলের বিরুদ্ধে তিনি সিরিজ় সেরার পুরস্কারও পান। তাঁর দুরন্ত ফর্মের সুফল পেলেন তিনি। তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে এই সিরিজ়ের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তবে রঞ্জিতে আগুনে ফর্মে থাকা মহম্মদ শামিকে এই সিরিজ়েও কিন্তু ভারতীয় দল থেতে ব্রাত্যই রাখা হল। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget