এক্সপ্লোর

SL vs ENG: ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করে কপিল-পন্থদের বিরল তালিকায় যোগ দিলেন কামিন্দু

Kamindu Mendis: শ্রীলঙ্কার জার্সিতে টেস্ট কেরিয়ারের শুরুতেই নজর কাড়ছেন মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে চার টেস্টে তিনটি সেঞ্চুরি হয়ে গেল মেন্ডিসের।

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নজির গড়লেন শ্রীলঙ্কার (ENG vs SL) কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের চতুর্থ দিন সেঞ্চুরি করলেন তিনি। যোগ দিলেন কপিল দেব, ঋষভ পন্থদের সঙ্গে অভিজাত এক তালিকায়।

শ্রীলঙ্কার জার্সিতে টেস্ট কেরিয়ারের শুরুতেই নজর কাড়ছেন মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে চার টেস্টে তিনটি সেঞ্চুরি হয়ে গেল মেন্ডিসের। এই স্মরণীয় ইনিংস খেলে এশিয়ার ব্যাটারদের একটি বিরল তালিকায় ঢুকে পড়লেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টেস্টে সাত নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করা এশিয়ার সপ্তম ব্যাটার হলেন কামিন্দু মেন্ডিস। যে তালিকায় রয়েছেন কিংবদন্তি কপিল দেব, সন্দীপ পাটিল, অনিল কুম্বলে, অজিত আগরকর, রবীন্দ্র জাডেজা ও পন্থ।

১৬৭ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু। কঠিন সময়ে তিনি ব্যাট হাতে পাল্টা লড়াই করেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ২৬ তম ওভারে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva) আউট হওয়ার পর ব্যাট করতে নামেন কামিন্দু। শ্রীলঙ্কার স্কোর তখন ৯৫/৪। বেশ চাপে ছিল দ্বীপরাষ্ট্র। সেখান থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের (Angelo Mathews) সঙ্গে জুটি বাঁধেন কামিন্দু। তাঁদের জন্যই শ্রীলঙ্কার লিড একশো ছাড়ায়। ভাগ্যও সঙ্গ দেয় তাঁদের। ম্যাথু পটসের (Matthew Potts) বলে দুজনেরই ক্যাচ পড়ে। অবশেষে তাঁদের ৭৮ রানের পার্টনারশিপ ভেঙে যায় ক্রিস ওকসের বলে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sri Lanka Cricket (@officialslc)

ইংল্যান্ডের বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে। ম্যাচে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩৫৮ রান। তবে দ্বিতীয় ইনিংসে লড়াই করে শ্রীলঙ্কা। ৩২৬ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮৭/৩। ম্যাচের শেষ দিন জয়ের জন্য আরও ১১৮ রান তুলতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে বাকি ৭ উইকেট তুলে নিতে পারলে নাটকীয় জয় ছিনিয়ে নিতে পারে শ্রীলঙ্কাও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget