এক্সপ্লোর

Mandhana on Kohli Call: আরসিবির ঐতিহাসিক ডব্লিউপিএল জয়ের পর স্মৃতিকে কী বললেন বিরাট?

WPL 2024: দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে ডব্লিউপিএল খেতাব জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) পারেননি। তবে আরসিবির হয়ে আরেক ১৮ নম্বর জার্সিধারী ভারতীয় মহাতারকা পারলেন। রবিবাসরীয় সন্ধ্যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) শিবিরে এল প্রথম খেতাব। পুরুষ দল ১৬ মরশুমে আইপিএল খেতাব জিততে না পারলেও, মহিলা দল মাত্র দ্বিতীয় মরশুমেই ডব্লিউপিএল (WPL 2024) চ্যাম্পিয়ন হল। ঐতিহাসিক খেতাব জয়ের পরেই গোটা আরসিবি দলকে শুভেচ্ছা জানাতে ভিডিও কল করেছিলেন বিরাট কোহলি।

স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নেতৃত্বাধীন আরসিবি দল দিল্লি ক্য়াপিটালসকে আট উইকেটে হারিয়ে ডব্লিউপিএল খেতাব নিজেদের নামে করে। ম্যাচের পর মাঠেই উচ্ছ্বাসে ভাসেন মান্ধানা, শ্রেয়াঙ্কা পাতিল, এলিস পেরিরা। সেই সময় শুভেচ্ছা জানিয়ে বিরাট কোহলির ভিডিও কল করেন। গোটা ঘটনাটি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আরসিবির তরফে সকলের সঙ্গে ভাগও করে নেওয়া হয়। মান্ধানাকে কোহলির সঙ্গে ভিডিও কলে কিছু কথা বলতেও দেখা যায়। কিন্তু আরসিবি মহিলা দলের অধিনায়ক কোহলির কোনওরকম শুভেচ্ছাবার্তা শুনতেই পাননি বলে জানান।

 

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মান্ধানা বলেন, 'চারিদিক এত আওয়াজ হচ্ছিল যে আমি কোনও কিছু শুনতেই পাইনি। ওঁ থাম্বস আপ দেখান এবং আমিও থাম্বস আপ দেখিয়ে দিই। তবে দ্রুতই আমরা দেখা করব। ওঁকে দেখে খুবই খুশি বলে মনে হচ্ছিল। গত বছর মনে আছে ওঁ এসে আমাদের পেপটক দিয়েছিলেন যা গোটা দল তো বটেই, আমায় ব্যক্তিগতভাবেও খুব সাহায্য করেছিল। বিগত ১৫ বছর ধরে ওঁ এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত, তাই ওঁর চোখে মুখে আনন্দ ধরা পড়ছিল। তবে আওয়াজের জন্য আমি কিছু শুনতে পারিনি। হয়তো আমরা যখন বেঙ্গালরু যাব, তখন ওঁর সঙ্গে কথা বলব।'

তবে ভিডিও কলে কিছু শুনতে না পেলেও, বেঙ্গালুরুতে কোহলির সঙ্গে দেখা করে কথা বলবেন জানান মান্ধানা। ডব্লিউপিএলের জয় উদযাপন করতে বেঙ্গালুরুতে  যাবেন মান্ধানারা। এদিকে আইপিএলের প্রস্তুতি সারতে ইতিমধ্যেই বেঙ্গালুরু এসে পৌঁছেছেন বিরাট কোহলিসহ আরসিবি পুরুষ দলের একগুচ্ছ তারকা। অনুশীলনের দুই তারকার কথোপকথন ও শুভেচ্ছা বিনিময় হতে পারে।

''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: মহাতারকাদের আগমন! গুজরাতে যোগ গিলেন গিল, আরসিবিতে কোহলি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget