এক্সপ্লোর

Sourav Ganguly: দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি

Sourav Ganguly car accident: দুপুরবেলা দু'টো- আড়াইটে নাগাদ সিঙ্গুরের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্গাপুর: দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) গাড়ি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি। সেই সময়ই বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেলেন সৌরভ। 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি বেলা দু'টোর দিকে। সেই সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য গাড়ি করে যাচ্ছিলেন সৌরভ। তবে হঠাৎই বিপত্তি। এক্সপ্রেসওয়ের চওড়া রাস্তা। নির্দিষ্ট গতিতেই চলছিল গাড়ি। তবে আচমকা পাশ দিয়ে যাওয়া লরি সৌরভের গাড়িকে সাইড চেপে দেয়। বিপদ বুঝে দুর্ঘটনা থেকে বাঁচতে তড়িঘড়ি ব্রেক কষেন সৌরভের গাড়ি চালক। এক দামী ব্র্যান্ডের বেষ শক্তপোক্ত গাড়িতে থাকায় এ যাত্রায় সৌরভ কোনওরকম শারীরিক ক্ষতি হয়নি। তাঁর গাড়িও তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে আচমকা ব্রেক কষায় সৌরভের গাড়ির পিছনে থাকা কনভয়ের গাড়িগুলি পরস্পরকে ধাক্কা মারে। একেবারে দুমড়ে, মুচড়ে যায় কনভয়ের বাকি গাড়িগুলি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই ঘটনার পরেও তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অবশ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই অনুষ্ঠানে সুস্থ-স্বাভাবিকভাবেই হাসিমুখে যোগদান করেন।

পরবর্তীতে এই ঘটনার জেরে দাদপুর থানায় মামলা দায়ের করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সেখানকার পুলিশ অভিযুক্ত লড়ি চালককে আটকও করে। একইদিনে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি। অল্পের জন্য রক্ষা পান শোভন চট্টোপাধ্যায়।

এক অনুষ্ঠানে গিয়েছিলেন শোভন। সেখান থেকে ফেরার পথে সল্টলেকের নবদিগন্ত পার্কের কাছে আচমকাই এক গাড়ি ধাক্কা মারে সামনে থাকা পুলিশের গাড়িকে। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা। সেই নিরাপত্তারক্ষীর গাড়ির পিছনের গাড়িতেই ছিলেন শোভন ও বৈশাখী বন্দোপাধ্যায়। এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পরে শোভন জানান অভিযুক্ত গাড়িতে চালক বাদে আর একজন ছিলেন। দুইজনেরই বয়স কম। 

অভিযোগ বারংবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোভনদের গাড়ি ঘেষে ওই গাড়িটি এগোচ্ছিল। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি যখন সেই গাড়িকে ঘিরে ধরতে যায়, তখনই সেই গাড়িটি সজোরে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে বেরিয়ে যায়। গোটা ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নেয় এবার সেইদিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন: সচিন, বিরাটদেরও অধরা, দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরিতে অনন্য রেকর্ড শুভমন গিলের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget