এক্সপ্লোর

Sourav Ganguly Mother: হঠাৎই অস্বস্তিবোধ, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাকে

Snehashis Ganguly: মায়ের ছোট্ট হার্ট অ্যাটাক হয়েছে বলেই বৃহস্পতিবার বিকেলে জানান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

কলকাতা: দুপুরবেলা হঠাৎই অস্বস্তিবোধ। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটা হল তাঁকে। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে (Nirupa Ganguly)। নিরূপা গঙ্গোপাধ্যায়ের ইসিজি রিপোর্টে অসংগতি পাওয়ার পরই তাঁকে বিকেলবেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আজ দুপুরে শারীরিক অস্বস্তিবোধ করায় বাড়িতেই তাঁর ইসিজি করানো হয়। সেখানে তাঁর রিপোর্টে কিছু সমস্যা দেখা যায়। তাঁর বয়সের কথা মাথায় রেখে ডাক্তার নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাঁকে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার আফতাব খান।

নিরূপাদেবীর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে বলেই টেস্টে ধরা পড়ে। সেই কারণেই তাঁকে রাতের দিকে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে বলেই খবর। অবশ্য সদ্য প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী তিনি বর্তমানে বিপদমুক্তই রয়েছেন। তাঁকে শারীরিক অবস্থারও খানিক উন্নতি হয়েছে। 

আগামী ৩ ফেব্রুয়ারি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রতিষ্ঠাদিবস। সেই উপলক্ষ্যে আজ এক সাংবাদিক বৈঠক আয়োজিত হয়েছিল যেখানে সৌরভের দাদা তথা সিএসবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। তবে মায়ের অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। পরিবর্তে ভিডিও কলের মাধ্য়েই তিনি যোগ দেন। সেখানেই স্নেহাশিস জানান যে তাঁর মার সামান্য হার্ট অ্যাটাক হয়েছে। তবে পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

প্রসঙ্গত,  ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ভি ভি এস লক্ষ্মণ - ক্রিকেট গ্রহের কিংবদন্তিরা ফি বছর সিএবি-র প্রতিষ্ঠা দিবসে আয়োজিত রক্তদান শিবিরে সার্টিফিকেটে সই করে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে মহম্মদ শামির (Mohammed Shami) নাম। বাংলার হয়ে খেলেই যাঁর উত্থান। বিশ্বকাপের সেরা বোলার। অর্জুন পুরস্কারও জিতেছেন ডানহাতি পেসার।  

আগামী ৩ ফেব্রুয়ারি, শনিবার সিএবি-র (CAB) প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সেখানে এবার রক্তদাতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির সই সম্বলিত সার্টিফিকেট।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ফিরলেন অ্যান্ডারসন, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ডফিরলেন অ্যান্ডারসন, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget