এক্সপ্লোর

Sourav Ganguly Birthday: ৫১তম জন্মদিনে ফিরে দেখা সৌরভের সেরা রেকর্ডগুলি

Sourav Ganguly: ভারতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ক্রিকেট প্রশাসকের দায়িত্বও সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), আজ ৮ জুলাই ৫১-এ পা দিলেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার পাশাপাশি ক্রিকেট প্রশাসকের দায়িত্বও সামলেছেন সৌরভ। সিএবি সভাপতির পাশাপাশি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। ক্রিকেট প্রশাসক হিসাবে সৌরভ যে দক্ষ, তা নিয়ে প্রশ্ন নেই।

ক্রিকেটার হিসাবেও তাঁর দখলে একগুচ্ছ রেকর্ড রয়েছে যা প্রমাণ করে দেয়, সৌরভকে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়।

তিনি ৩০৬ ম্যাচ খেলে ভারতীয় হিসাবে ওয়ান ডেতে চতুর্থ সর্বাধিক ১১২২১ রান করেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রান করার পাশাপাশি ১০০-র অধিক উইকেট নিয়েছেন এবং ১০০-র বেশি ক্যাচ নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। সৌরভ ছাড়া বিশ্বক্রিকেটে আর মাত্র চার ক্রিকেটারের দখলে এই কৃতিত্ব রয়েছে।

লর্ডসে ১৯৯৬ সালে অভিষেক টেস্টে সৌরভের শতরান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছে। ইংল্যান্ডের মাটিতে তরুণ এক ক্রিকেটারের উত্থানের সাক্ষী থেকেছিল 'হোম অফ ক্রিকেট'। তবে নিজের শেষ টেস্ট ইনিংসে প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি। একমাত্র ক্রিকেটার হিসাবে প্রথম টেস্ট ইনিংসে শতরান করার পর শেষ টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন সৌরভ।

একেবারে জুনিয়র স্তরের ক্রিকেট থেকে সৌরভ ও সচিন একসঙ্গে খেলে আসছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের পার্টনারশিপ ইতিহাস গড়েছে। ওয়ান ডেতে সৌরভ ও সচিনের ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান কোনও ওপেনিং জুটির সর্বকালের সর্বাধিক।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভের খেলা ১১৭ রানের ইনিংসই কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। তিনিই আবার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান হাঁকিয়েছিলেন।

একমাত্র ক্রিকেটার হিসাবে নাগাড়ে চার ওয়ান ডে ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার পুরস্কার জেতার কৃতিত্ব রয়েছে সৌরভের দখলে।

পাশাপাশি বিশ্বকাপেও সৌরভের খেলা ১৮৩ রানের ইনিংস (শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯৯ সালের বিশ্বকাপে) কোনও ভারতীয় ব্যাটারের বিশ্বকাপে খেলা সর্বোচ্চ রানের ইনিংস।

ওয়ান ডে ক্রিকেটেও আর কোনও ভারতীয় বাঁ-হাতি ব্যাটারের সৌরভের থেকে অধিক শতরান (২২) করার কৃতিত্ব নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget