এক্সপ্লোর

Bavuma on Bumrah: 'এমন ঘটনা ঘটলে...' বওনা-বিতর্কে মুখ খুলে পন্থ, বুমরার উদ্দেশে কী বললেন তেম্বা বাভুমা?

IND vs SA: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে বুমরা 'বওনা' বলে সম্বোধন করেন যা বাংলার অর্থ 'বামন'। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়কের সম্পর্কে এমন মন্তব্য অনেকেই ভালভাবে নেননি।

নয়াদিল্লি: ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে ভারতীয় দলের পরাজয়ের পাশাপাশি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও ঋষভ পন্থের (Rishabh Pant) একটি মন্তব্যও শোরগোল ফেলে দেয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে (Temba Bavuma) বুমরা 'বওনা' বলে সম্বোধন করেন যা বাংলার অর্থ 'বামন'। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়কের সম্পর্কে এমন মন্তব্য অনেকেই ভালভাবে নেননি।

তবে সেইসব নিয়ে বাভুমা নিজে খুব একটা বিচলিত নন। সেই ঘটনা নিয়ে হালে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক জানান বুমরা এবং পন্থ পরবর্তীতে তাঁর কাছে এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন। বাভুমা এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান এমন ঘটনাগুলি বাড়তি উদ্যম জোগায় বটে তবে মাঠের ঘটনা মাঠেই থাকাটা ভাল এবং এই নিয়ে তাঁর আর কোনওরকমের ক্ষোভ নেই।  

বাভুমা বলেন, 'ভারতের বিরুদ্ধে সিরিজ়টা তো সবসময়ই টানটান উত্তেজক হবে এবং এর মধ্যে গরমাগরমিও স্বাভাবিক। এতে খেলার দৃশ্যমানতা বাড়ে এবং খেলোয়াড়রাও আরও উদ্বুদ্ধ হয়। যতক্ষণ পর্যন্ত পারস্পরিক সম্মানটা থাকছে, ততক্ষণ মাঠে যাই হোক অসুবিধা নেই। আমি যেটুকু জানি তাতে মাঠে ওরা ওদের ভাষায় আমার সম্পর্কে কিছু একটা বলেছিল। তবে দিনের শেষে ঋষভ পন্থ এবং যশপ্রীত বুমরা এসে ক্ষমাও চায়।'

বাভুমা দাবি করেন যখন বুমরারা ক্ষমা চান, তখন তিনি কী কারণে ক্ষমা চাওয়া হচ্ছে, সেটা জানতেই না। 'যখন ক্ষমা চাওয়া হয়, তখন তো আমি জানতামই না কেন ক্ষমা চাওয়া হচ্ছে। সেইসময় আমি শুনিনি বিষয়টা, তাই মিডিয়া ম্যানেজারের থেকে এই ব্যাপারটা পরে জানি। এমনিতে তো মাঠে যা হয়, সেটা মাঠেই থাকে। তবে এমন ঘটনা ঘটলে সেটাকে বাড়তি অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করতে হয়। তবে হ্যাঁ, আমার কারুর প্রতি কোনও ক্ষোভ নেই।' জানান প্রোটিয়া অধিনায়ক। 

ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওই ঘটনাবহুল ম্যাচশেষে একেবারে গলায় হাত দিয়ে বাভুমার সঙ্গে কথা বলতে বলতে মাঠ ছাড়েন বুমরা। তারপরেও অবশ্য বিতর্ক থামেনি। কিন্তু বাভুমা যে এই ঘটনা মনে রাখেননি, বা ক্ষোভ পুষে রাখেননি, তা কিন্তু তিনি আবারও স্পষ্টভাবেই জানিয়ে দিলেন। ঘটনাক্রমে, তাঁর নেতৃত্বে ওই সিরিজ়ে প্রোটিয়া দল ভারতকে ২-০ হোয়াইটওয়াশ করে এক স্মরণীয় সিরিজ়ও জিতে নেয়। 

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget