এক্সপ্লোর

Steve Smith: শ্রীলঙ্কায় সেঞ্চুরি করে দ্রাবিড়দের কীর্তি স্পর্শ করলেন স্মিথ, এগিয়ে অস্ট্রেলিয়া

Sri Lanka vs Australia: রেকর্ডের বন্যা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। রাহুল দ্রাবিড়, জো রুটদের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith)।

গল: রেকর্ডের বন্যা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। রাহুল দ্রাবিড়, জো রুটদের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith)। শুক্রবার গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন লাল বলের ক্রিকেটে নিজের ৩৬তম শতরান করেন অস্ট্রেলিয়ার মহাতারকা। সর্বোচ্চ সংখ্যক টেস্ট সেঞ্চুরির তালিকায় দ্রাবিড় এবং রুটের সঙ্গে পঞ্চম স্থানে চলে এলেন স্মিথ।

এই সিরিজে চোট পাওয়া প্যাট কামিন্সের জায়গায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথই। তিনি যখন ক্রিজে নামেন, ৩৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকেই দলের হাল ধরেন স্মিথ। অধিনায়কোচিত ইনিংস খেলেন স্মিথ। শুরুতে একটু নড়বড়ে দেখাচ্ছিল তাঁকে। কোনও রান করার আগেই তাঁর বিরুদ্ধে একবার এলবিডব্লিউয়ের জোরাল আবেদন হয়। ষষ্ঠ বলে প্রথম রান নেওয়ার পর ছন্দ খুঁজে পান স্মিথ। প্রথমে উসমান খাওয়াজা, পরে অ্যালেক্স ক্যারির সঙ্গে বড় রানের জুটি গড়ে তোলেন। ৯৮ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন স্মিথ।  

আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে

হাফসেঞ্চুরি করার পর দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করতে শুরু করেন অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়ক। ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন স্মিথ। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের বল বাউন্ডারিতে পাঠিয়ে মাইলফলক স্পর্শ করেন তিনি। পরপর দুই টেস্টে সেঞ্চুরি করলেন। প্রথম টেস্টে ১৪১ রান করেছিলেন স্মিথ। রিকি পন্টিংকে ছাপিয়ে এশিয়া উপমহাদেশে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারীর তকমা অর্জন করলেন স্মিথ।

 

এশিয়া উপমহাদেশে ১৮৮৯ রান ছিল পন্টিংয়ে। তাঁকে টপকাতে স্মিথের প্রয়োজন ছিল ২৭ রান। লাঞ্চের পরই লক্ষ্যে পৌঁছে যান তিনি। আগের দিনই অস্ট্রেলিয়ার কিংবদন্তির আরও একটি রেকর্ড ভাঙেন স্মিথ। মাঠে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার নজির গড়েন। মোট ১৯৭ ক্যাচ নেন স্মিথ।

টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে স্মিথ অপরাজিত ১২০ রানে। সেঞ্চুরি করেছেন ক্যারিও। ১৩৯ রান করে অপরাজিত তিনি। দুজনে মিলে তৃতীয় উইকেটে ৩৩১ বলে ২৩৯ রানের অপরাজিত জুটি গড়েছেন দুজনে। স্মিথ ও ক্যারির অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে ৭৩ রানে এগিয়ে গিয়েছে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৫৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া ৩৩০/৩ স্কোর নিয়ে দিন শেষ করে।

আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের নেপথ্যে বাঙালি কোচ, কীভাবে তৈরি হয়েছিল মুকুটরক্ষার নকশা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget