এক্সপ্লোর

Stuart Broad: বর্ণময় কেরিয়ার শেষে নিজের একমাত্র হতাশার কথা ব্যক্ত করলেন ব্রড

Stuart Broad Record: টেস্টের পঞ্চম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে ৬০৪ উইকেট নিয়ে কেরিয়ার শেষ করলেন স্টুয়ার্ট ব্রড।

লন্ডন: দিন তিনেক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন অ্যাশেজ (The Ashes 2023) সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন। এক কিংবদন্তি ক্রিকেটারের কেরিয়ারের শেষটাও হল রূপকথার মতো। ওভালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টে (ENG vs AUS 5th Test) শেষ দুই উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতালেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। ২-২ সমতায় সিরিজ শেষ করল ইংল্যান্ড। ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্ট জিতল ইংল্যান্ড।

ব্রডের আক্ষেপ

নিজের কেরিয়ারে ১৬৭টি টেস্ট ম্যাচ খেলছেন ব্রড। টেস্টের ইতিহাসে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ ৬০৪টি উইকেট নিয়ে নিজের টেস্ট কেরিয়ার শেষ করলেন ব্রড। লাল বলের ক্রিকেটের বিশেষজ্ঞ হিসাবে তাঁকে গণ্য করা হলেও, স্টুয়ার্ট ব্রড কিন্তু ২০১০ সালে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। এমন এক বর্ণময় কেরিয়ার শেষে ব্রডের একটি আক্ষেপ রয়ে গেল। ম্যাচ শেষে সেই কথা খোলসাও করেন ইংল্যান্ডের মহাতারকা।

ব্রড বলেন, 'ক্রিকেটের দিক থেকে আমার তেমন কোনও আক্ষেপ নেই। তবে এজবাস্টনে আমার নতুন বলটা হাতে তুলে নেওয়া উচিত হয়নি। আমরা নতুন বলের তেমন লাভ তুলতে পারিনি এবং তার ফলেই কামিন্স এবং লায়ন সহজেই ব্যাট করতে সক্ষম হন। আমার হাতে যদি সত্যিই অতীতে ফিরে যাওয়ার সুযোগ থাকত, তাহলে আমি ওই ম্যাচে ফিরে গিয়ে নতুন বলের বদলে পুরনো বোলিং করতাম। তবে দিনের শেষে অস্ট্রেলিয়ার মতো দুর্দান্ত দলের বিরুদ্ধে হারতে হলে, সেটাকে মেনে নিতে সমস্যা হওয়ার কথা নয়।'

ব্রডকে শুভেচ্ছা

এক অনবদ্য কেরিয়ারের জন্য ইংল্যান্ডের তারকা বোলারকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 'ক্রিকেটের ঈশ্বর' ব্রডের প্রশংসায় পঞ্চমুখ। ব্রডের উদ্দেশে সচিন লেখেন, 'এক অনবদ্য কেরিয়ার শেষ হল। স্টুয়ার্ট ব্রড, তোমার দুরন্ত স্পেল, খেলার প্রতি নিষ্ঠা কিন্তু ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সঠিকভাবেই কেরিয়ারটা শেষ হল তোমার। কেরিয়ারের পরবর্তী ইনিংসটা উপভোগ করো।'

শুধু সচিন নন, ব্রডকে তাঁর দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আরেক ভারতীয় প্রাক্তনী যুবরাজ সিংহও। ব্রডের বলেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড তারকার ছয় বলেই ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ। আজও সেই ঘটনা সকল ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে অমলিন। তবে তারপর অনেক জল গড়িয়েছে। তাঁকে সর্বকালের অন্যতম সেরার তকমাই দেন যুবরাজ। তিনি লেখেন, 'ব্রড, তোমাকে সেলাম। অসাধারণ একটা টেস্ট কেরিয়ার তোমার। লাল বলের ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর বোলার। এক জন কিংবদন্তি। তোমার ক্রিকেট কেরিয়ার এবং অধ্যাবসায় অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অ্যাশেজ শেষেই ফের লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেন মঈন আলি

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget