এক্সপ্লোর

Sunil Chetri: সুনীল অতীত হওয়ার পথে, ভারতীয় ফুটবল আইকনের জুতোয় পা গলাবে কে?

Sunil Chetri Retirement: কুয়েতের বিরুদ্ধে ম্য়াচের পর আর কোনওদিন ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে না ভারতীয় ফুটবলের পোস্টার বয়কে। স্ট্রাইকিং পজিশনে তিনি জাতীয় দলের একাদশে অটোমেটিক চয়েস ছিলেন

মুম্বই: ভারতীয় ফুটবলের আইকন তিনি। গত প্রায় ২০ বছর ধরে নীল জার্সিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আন্তর্জাতিক ফুটবলে গোলের নিরিখে সক্রিয় প্লেয়ারদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোলের মালিক। ১৫০ ম্যাচে ঝুলিতে ৯৪ আন্তর্জাতিক গোল। আগামী ৬ জুন শেষবার দেশের হয়ে খেলতে নামবেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। কুয়েতের বিরুদ্ধে ম্য়াচের পর আর কোনওদিন ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে না ভারতীয় ফুটবলের পোস্টার বয়কে। স্ট্রাইকিং পজিশনে তিনি জাতীয় দলের একাদশে অটোমেটিক চয়েস ছিলেন গত দু দশক। এবার কি হবে? ওই পজিশনে কাকে খেলতে দেখা যাবে?

প্রথমেই যেই দুটো নাম মাথায় আসে তাঁরা হলেন মুম্বই সিটি এফসির লালিয়ানজুয়ালা ছাংতে ও বিক্রমপ্রতাপ সিংহ। দু জনে মিলে এফসি গোয়ার বিরুদ্ধে গত আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তিন গোল করে ম্য়াচ জিতিয়েছিলেন দলকে। ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল মুম্বই। সেখান থেকে ৩-২ ব্যবধানে ম্য়াচ জিতে যায় তারা। সুনীলের সরে যাওয়ার পর ২৬ বছরের ছাংতে ভারতীয় ফুটবল দলের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন। পেস, স্কিল ও টেকনিক রয়েছে ছেলেটার। গত আইএসএলে ১০ গোল করেছেন। এছাড়াও ৬টি অ্যাসিস্টও করেছেন। এছাড়াও বিক্রম প্রতাপ সিংহ উইং ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন পুরো মরশুমে। ৮টি গোল করেছেন ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। চণ্ডীগড়ের মাত্র ২২ বছর বয়সি এই ফুটবলারকে যদি ঠিকভাবে পরিচর্যা করা হয়, তবে কিন্তু তিনিও লম্বা রেসের ঘোড়া হতে পারেন। আরও এক তরুণ ফুটবলার থাকতে পারেন এই দৌড়ে। তিনি হলেন রহিম আলি। চেন্নাই এফসির হয়ে আইএসএলে খেলেন। 

আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচই সুনীল ছেত্রীর জীবনের শেষ আন্তর্জাতিক ম্য়াচ। আপনি যদি দেখতে চান এই ম্য়াচ,  তবে কিন্তু খুব বেশি টাকা খরচ করতে হবে না আপনাকে। ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ২৫০, ৩৫০ টাকার টিকিটও রয়েছে। টিকিটের মূল্য ১০০০ টাকা। আপাতত জা যানা যাচ্ছে বুক মাই শো-তে টিকিট পাওয়া যাবে। তবে কবে থেকে টিকিট মিলবে তা এখনও অফিশিয়ালি জানানো হয়নি। 

আরও পড়ুন: আগামী বছরও আইপিএলে খেলবেন ধোনি? বড় বয়ান সিএসকের সিইওর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget