এক্সপ্লোর

Suryakumar on Tilak Varma: তিনে নামার অনুরোধ করেছিলেন, সূর্যকুমার নিজের জায়গা ছাড়তেই সেঞ্চুরি হাঁকিয়ে প্রতিদান দিলেন তিলক

IND vs SA 3rd T20I: তিলকের সেঞ্চুরিতে ভর করে ১১ রানে তৃতীয় টি-টোয়েন্টি জিতে ভারতীয় দল সিরিজ়ে ২-১ এগিয়ে গেল।

সেঞ্চুরিয়ান: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SA 3rd T20I) সেঞ্চুরিয়ানে দুরন্ত সেঞ্চুরি। ভারতের জার্সিতে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতরান হাঁকান তিলক বর্মা (Tilak Varma)। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি। তিলকের সাফল্যের পিছনে কিন্তু সূর্যকুমার যাদবেরও (Suryakumar Yadav) অবদান রয়েছে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৩৩ ও ২০ রান করেছিলেন তিলক। ভাল খেললেও বড় রানের ইনিংস আসছিল না। তবে সেঞ্চুরিয়ানে জ্বলে উঠলেন বাঁ-হাতি ব্যাটার। এই ম্যাচে তিলক কিন্তু আগের দুই ম্যাচের মতো চার নয়, বরং তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। ম্যাচ শেষে সূর্যকুমার এই বদলের কারণটি জানান। তিনি বলেন, 'তিলক বর্মার বিষয়ে আর নতুন করে কীই বা বলব! ও গকেবেরহাতে  আমার রুমে এসেছিল। তিন নম্বর ব্যাটিংয়ে নামার অনুরোধ করে ও। আমি ওকে শুধু বলেছিলাম মাঠে নেমে নিজের খেলাটা খেল। ও যা কথা দিয়েছিল সেই কথা রেখেছে। ওর আর ওর পরিবারের জন্য আমি খুব খুব খুশি।'

তৃতীয় টি-টোয়েন্টিতে তিলক ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দল সাত উইকেটের বিনিময়ে ২১৯ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ২০৮ রানের বেশি করতে পারেনি। ১১ রানে ম্যাচ জিতে সিরিজ়ে ২-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। তিলক কিন্তু অনবদ্য সেঞ্চুরির পর নিজেও সূর্যকুমারকে কৃতিত্ব দেন এবং নিজের সেঞ্চুরিও তাঁকেই উৎসর্গ করেন।

তিলক বলেন, 'এটা আমাদের অধিনায়ক সূর্যকুমারের জন্য ছিল। ওঁ আমায় তিন নম্বরে ব্যাট করার সুযোগ করে দেয়। আমি ওই জায়গাতেই ব্যাট করতে পছন্দ করি। তবে শেষ দুই ম্যাচে আমি চারে নেমেছিলাম। তবে সূর্যই আমায় এই সুযোগ করে দেয় এবং নিজের মতো খেলতে বলে।' 

এই অনবদ্য পারফরম্যান্সের পর ভারতীয় দলের হয়ে তিলক বর্মাই তিন নম্বরে ব্যাট করবেন বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার। তিলক পরের ম্য়াচেও নিজের এই ফর্ম অব্যাহত রাখতে পারেন কি না, সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রত্যাবর্তন ম্যাচেই শামির আগুনে বোলিংয়ে ছারখার মধ্যপ্রদেশ, বাংলাকে লিড এনে দিলেন তারকা বোলার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget