এক্সপ্লোর

Suvendu Adhikari Meets Richa Ghosh: উপহার নিয়ে রিচা ঘোষের শিলিগুড়ির বাড়িতে হাজির শুভেন্দু অধিকারী, কী কী দিলেন বিশ্বকাপজয়ীকে?

Richa Ghosh: শুক্রবার শুভেন্দুর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতৃত্ব।

শিলিগুড়ি: বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। বাংলার একমাত্র ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। সেই রিচা ঘোষের (Richa Ghosh) শিলিগুড়ির হাতি মোড়ের বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা নিয়ে গিয়েছিলেন একাধিক উপহার।

শুক্রবার শুভেন্দুর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতৃত্ব। রিচার শিলিগুড়ির বাড়িতে গিয়ে তাঁকে বিশ্বকাপ জেতার জন্য শুভেচ্ছা জানান শুভেন্দু। ফুলের তোড়া তুলে দেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের হাতে। সঙ্গে ৫ লক্ষ টাকার চেক, সোনার চেন দিয়ে শুভেচ্ছা জানান শুভেন্দু। রুপোর তৈরি ভারতের মানচিত্র রিচার হাতে তুলে দেন শুভেন্দু। রিচাকে সংবর্ধনা জানানোর পর বেশ কিছুক্ষণ রিচার সঙ্গে গল্পও করেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যান্য সাংসদ এবং বিধায়কেরা। চলে মিষ্টিমুখ পর্বও।

রিচার বাড়ি থেকে বেরিয়ে এসে শুভেন্দু বলেন, 'বিশ্বকাপ জয়ের পর রিচার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল। বাড়িতেও এসেছিলাম। কিন্তু সেদিন রিচা ছিল না। বাইরে ছিল। বিশ্বজয়ের পর নানা জায়গায় সংবর্ধনা নেওয়ার ব্যস্ততা ছিল। আজ আবার ওর বাড়িতে এসে রিচার সঙ্গে দেখা হল, কথা হল। আমি খুবই খুশি।'

রিচা বিশ্বকাপ জিতে রাজ্যে ফেরার পর থেকে সংবর্ধনার প্লাবনে ভাসছেন। তাঁরে সংবর্ধনা দেয় সিএবি ও রাজ্য সরকার। ইডেন গার্ডেন্সে একটি জমকালো অনুষ্ঠানও আয়োজিত হয়েছিল। সেখানে রিচাকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনের সেই অনুষ্ঠানে সৌরভ বলেছিলেন, 'রিচা আরও সুযোগ পাবে। সমস্ত সুযোগ কাজে লাগাও। একদিন যেন এখানে দাঁড়িয়ে বলতে পারি, রিচা ভারতের অধিনায়ক। সবে ২২ বছর বয়স। এখনও সময় আছে। সেই দিনটার অপেক্ষায় আছি।'

রিচাকে ভারতের মহিলা ক্রিকেট দলে ফিনিশার হিসাবে দেখা যাচ্ছে। রিচার কাজটা যে সহজ নয়, মেনে নিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, 'রিচা শুধু ভাল প্লেয়ারই নয়, স্মৃতি, হরমনপ্রীত, মিতালিকে আপনারা দেখেছেন। রিচা ছ’নম্বরে ব্যাট করতে নেমে যে কাজটা করে সেটা সবচেয়ে কঠিন। কারণ, এমন একটা সময় যখন বল কম পায়। রান করতে হয় অনেক বেশি। আমি দেশের হয়ে ইনিংস ওপেন করতাম। যুবরাজ, কাইফরা ছ’নম্বরে নামত। জানি সেটা কত কঠিন কাজ ছিল।'

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget