এক্সপ্লোর

T20 World Cup: প্রিয় রোহিতের ছোঁয়া পেতে এসেছিলেন, মার্কিন পুলিশের কবলে পড়ে হাত-পা বন্দী হয়ে ছাড়তে হল মাঠ

Rohit Sharma: নিরাপত্তরক্ষীদের চোখের ফাঁক গলিয়ে ধোনির সামনে, বিরাটের সামনে গিয়ে তাঁদের জড়িয়ে ধরেছেন, এমন ঘটনা তো প্রচুর। এদেশে রোহিত শর্মাকেও এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছে।

নিউ ইয়র্ক: এমনটা ভারতের মাটিতে বারবার দেখা গিয়েছে। মাঠে খেলা দেখতে এসে প্রিয় ক্রিকেটারের নাগাল পেতে ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন অনেকেই। নিরাপত্তরক্ষীদের চোখের ফাঁক গলিয়ে ধোনির সামনে, বিরাটের সামনে গিয়ে তাঁদের জড়িয়ে ধরেছেন, এমন ঘটনা তো প্রচুর। এদেশে রোহিত শর্মাকেও (Rohit Sharma) এমন অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছে। কিন্তু এবারের ঘটনাটা একটু আলাদা। কারণ স্থানটা নিউ ইয়র্ক। আমেরিকান পুলিশ বরাবরই নিরাপত্তার বিষয়ে বেশ কড়া। গতকাল তাঁর এক টুকরো মুহূর্ত ভাইরাল এখন সোশ্য়াল মিডিয়ায়। 

গতকাল ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সেই ম্য়াচে ভারতের ফিল্ডিং চলছিল যখন, তখনই হঠাৎ এক সমর্থক মাঠের ভেতরে দৌড়ে ঢুকে পড়েন। রোহিতের কাছে পৌঁছে তাঁর সঙ্গে করমর্দন করতেও দেখা যায় সেই ব্যক্তিকে। কিন্তু রোহিতের কাছে পৌঁছানো মাত্রই নিরাপত্তরক্ষীরা তাঁর কাছে চলে আসেন। তাঁকে মাটিয়ে ফেলে দেন ২ জন নিরাপত্তারক্ষী। এরপরই ক্রমে মারতে থাকেন পুলিশ সেই সমর্থককে। এরপর প্রায় পাঁজাকোলা করে সেই ব্যক্তিকে নিয়ে মাঠের থেকে বাইরে নিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। রোহিতকে দেখা যায় তিনি বারবার বলছিলেন যে সেই ব্যক্তির সঙ্গে যেন একটু নরমভাবে ব্য়বহার করা হয়। কিন্তু যতই হোক বা কেন, এই ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যেখানে বিশ্বকাপের ম্যাচে জঙ্গি হামলার হুমকি রয়েছে, সেখানে এমন ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। 

 

গতকাল ওযার্ম আপ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৬০ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান বোর্ডে তুলেছিল। ঋষভ পন্থ দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। চারটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান। সঞ্জু স্য়ামসন ও শিবম দুবে রান পাননি যদিও। কিন্তু হার্দিক পাণ্ড্য ঝোড়ো ইনিংস খেলেন। ২৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে টানা তিনটি ছক্কাও হাঁকিয়েছিলেন বঢোদরার অলরাউন্ডার। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১২২ রানই তুলতে পারে বাংলাদেশ।

ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ ও শিবম দুবে ২টো করে উইকেট নেন। একটি করে উইকেট নেন বুমরা, সিরাজ, হার্দিক ও অক্ষর। 

সেরা শিরোনাম

Chennai Super Kings: কে হতে পারেন চেন্নাই সুপার কিংসের নতুন কোচ? দৌড়ে নিদাহাস ট্রফির নায়ক?
কে হতে পারেন চেন্নাই সুপার কিংসের নতুন কোচ? দৌড়ে নিদাহাস ট্রফির নায়ক?
Kapil On Imran Khan: ইমরান খানের পাশে কপিল, পাক ক্রিকেটারদের নীরবতা নিয়েও প্রশ্ন হরিয়ানা হারিকেনের
ইমরান খানের পাশে কপিল, পাক ক্রিকেটারদের নীরবতা নিয়েও প্রশ্ন হরিয়ানা হারিকেনের
IND vs SL Test Day 2: সেঞ্চুরি করে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন জুড়েল, ৫০৩/৯ স্কোরে ডিক্লেয়ার গিলের
সেঞ্চুরি করে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন জুড়েল, ৫০৩/৯ স্কোরে ডিক্লেয়ার গিলের
IND vs SL: ধোনির রেকর্ড ভেঙে দিলেন পন্থ, কব্জির চোট উপেক্ষা করে অবিশ্বাস্য ইনিংস
ধোনির রেকর্ড ভেঙে দিলেন পন্থ, কব্জির চোট উপেক্ষা করে অবিশ্বাস্য ইনিংস

ভিডিও

Bhawanipur News : স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
Kolkata News | গাছ ভেঙে পড়ে মৃত্যু রোগীর আত্মীয়ের। আহত আরও ৩ জন, SSKM-এই ভর্তি আহতরা
Kalighat Temple News | কালীঘাট মন্দিরে NSG, ৩ দিন ধরে খতিয়ে দেখা হবে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা
JU Chaos Live: হাতে CC ফুটেজ। যাদবপুর ক্যাম্পাসে গুন্ডামির ৫ দিন পরেও গ্রেফতারি শূন্যই!
BJP News Baruipur | বারুইপুরে নৃশংসভাবে খুন হলেন বিজেপি কর্মী। অভিযোগের তির কার দিকে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget