এক্সপ্লোর

IND vs ENG: ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইতিহাস গড়ার হাতছানি হার্দিক পাণ্ড্যর সামনে

Hardik Pandya: হার্দিক পাণ্ড্য ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শতাধিক উইকেট নেওয়ার পাশাপাশি ২২৪৩ রানও করে ফেলেছেন।

মুম্বই: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরেই মায়ানগরীতে মহারণ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড (IND vs ENG)। এই ম্যাচে জয়ী দলই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা করবে। সেই ম্যাচেই কিন্তু ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) সামনে বিশেষ রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।

ভারতীয় দলের হয়ে শতাধিক টি-টোয়েন্টি উইকেট নেওয়ার বোলারদের মধ্যে অন্যতম হার্দিক। ব্যাট হাতেও কিন্তু ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন হার্দিক। ১৩৬টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচে হার্দিক ইতিমধ্যেই ২২৪৩ রান করে ফেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ ২৩ রান করতে পারলেই হার্দিক কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।

কেএল রাহুল আপাতত এই স্থানে রয়েছেন। তিনি ২২৬৫ রান করেছেন। আজ যদি হার্দিক আরও ২৩টা রান করতে পারেন, তাহলে তিনি ভারতীয় হিসাবে রানসংগ্রাহকদের তালিকায় কেবল বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের পিছনেই নিজের জায়গা করে ফেলবেন। আসন্ন ম্যাচে হার্দিকের অলরাউন্ড দক্ষতা এবং ওয়াংখেড়েতে খেলার অভিজ্ঞতা কিন্তু ভারতীয় দলের বড় ভরসা। তারকা ক্রিকেটার সেই ম্যাচের জন্য কড়া কসরতও করেন। তিনি মঙ্গলবার রাতে মুম্বইয়ে ভারতের প্রথম অনুশীলন সেশনে প্রায় তিন ঘণ্টা কেবল রেঞ্জ হিটিংয়েরই অনুশীলন করেন। সেমিফাইনালে এবার তাঁর ব্যাট কথা বলে কি না, সেটাই দেখার বিষয়।

এই টানটান মহারণ ঘিরে কিন্তু উত্তেজনার পারদ তুঙ্গে। এই প্রথম নয়, বরং এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার বিশের বিশ্বকাপের সেমিফাইনালে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।

২০২২ অস্ট্রেলিয়ার মাটিতে বসেছিলেন কুডির ফর্ম্য়াটে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ভারত ও ইংল্যান্ড নেমেছিল একে অপরের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল ভারতীয় দল। বিরাট কোহলি অর্ধশতরান হাঁকান। হার্দিক পাণ্ড্য ৩৩ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। জবাবে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং জস বাটলারই ইংল্য়ান্ডকে ম্যাচ জিতিয়ে দেন। চার ওভার বাকি থাকতেই ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আরও একবার দুটো দেশে আমনে সামনে হয়। সেবার প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭১ রান বোর্ডে তুলেছিল ভারত। জবাবে ১০৩ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। আজ কে শেষ হাসি হাসে, সেটাই দেখার এখন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget