এক্সপ্লোর

T20 World Cup 2026: 'জিতেছি সেটাই আসল', নেট রান রেটে পাকিস্তানের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে আজব যুক্তি রিজওয়ানের

Pakistan Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

নয়াদিল্লি: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মেগা ফইনাল। টুর্নামেন্টের সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান দল (Pakistan Cricket Team)। তবে ফাইনাল ম্যাচের আগেই ফের একবার চর্চায় পাকিস্তান দল। কিন্তু হঠাৎ ফাইনালে যে দল নেই, সেই দল কেন চর্চায়? কারণ দলের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) এক মন্তব্য।

পাকিস্তানি ক্রিকেটারকে দলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের খেলার ধরন নিয়ে এক সাংবাদিক বলেন। রিজওয়ান সেই তুলনা প্রসঙ্গে কোনও কথাই বলেননি। তারপর তিনি যা বললেন, তাতে ক্রিকেটবিশ্ব খানিকটা চমকেই যায়। আর মুহূর্তেই ভাইরালও হয়ে যায় রিজওয়াের সেই ভিডিও। কী এমন ছিল সেই ভিডিওতে? পাকিস্তানি ক্রিকেটার ঠিক কী বলেছিলেন?

পাকিস্তান নেট রান রেটের কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায়। কোনওক্রমে তারা নিজেদের সুপার এইটের শেষ ম্য়াচে শ্রীলঙ্কাকে হারালেও পর্যাপ্ত ব্যবধানে দ্বীপরাষ্ট্রকে হারাতে ব্যর্থ হয় পাকিস্তানি দল। ফলে টুর্নামেন্ট থেকেই তাদের ছিটকে যেতে হয়। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে সাংবাদিককে রিজওয়ানকে বলতে শোনা যায়, 'শ্রীলঙ্কা ম্যাচটা তো আমাদের জন্য খুবই খারাপ গিয়েছিল।' এর জবাবে রিজওয়ান বলেন, 'ওটার কোনও গুরুত্ব নেই, আমরা ম্যাচ জিতেছি আর সেটাই আসল কথা।' এরপরেই তাঁকে ভারতীয় দলের খেলার ধরন দেখিয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, 'কিন্তু দেখুন না ভারত যেভাবে খেলছে।' এর জবাবে রিজওয়ান বলেন, 'ক্ষমা করবেন, আমি ওদের ম্যাচ দেখি না।'

 

যেখানে নেট রান রেট জেরে পাকিস্তানকে বাদ পড়তে হয়েছে, সেখানে রিজওয়ানের এহেন মন্তব্য অনেকেই ভালভাবে নেননি। অনেকেই মনে করছেন যে বিশ্বের সেরাদের দেখে শেখাটাও পেশাদার হিসাবে জরুরি। রিজওয়ান অবশ্য সেইসবের ধার ধারেন না।

তবে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। একদা বিশ্বের সেরা আম্পায়ারদের অন্যতম আলিম দার পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচন কমিটির সদস্য হয়েছিলেন সম্প্রতি। তবে দলের খারাপ পারফরম্যান্সের পরে তিনি নিজে পদত্যাগ করেছেন বলে খবর। মঙ্গলবারই আলিম দার পদত্যাগ করেন বলে জানানো হয়। দাবি করা হচ্ছে আলিম দার পাক দলের প্রধান কোচ মাইক হেসনকে দল নির্বাচনে যে পরিমাণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, সেই বিষয়ে ক্ষুব্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget