এক্সপ্লোর

T20 World Cup 2026: বৃষ্টির সম্ভাবনা প্রবল, নামিবিয়া ও পাকিস্তানের ম্য়াচ ভেস্তে গেলে কোন দল পৌঁছবে সুপার এইটে?

Pakistan vs Namibia: আজ দুপুরে কলম্বোর এসএসসি স্টেডিয়ামে নামিবিয়া ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা।

কলম্বো: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটের সাত দল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র একটি স্থান। সেই জায়গায় পাকিস্তান বা যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দল নেবে। আজই তা নির্ধারিত হবে। পাকিস্তান আজ মরণ-বাঁচন ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ( Pakistan vs Namibia)  মাঠে নামছে। সেই ম্যাচে জিতলেই সলমন আলি আঘাদের সুপার এইটের স্থান পাকা। তবে তেমনটা না হলে? ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তখন কী হবে?

গত রবিবার ভারতের বিরুদ্ধে ৬১ রানের বিরাট ব্যবধানে পরাজয় যে শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানকে আরও খানিকটা পিছিয়ে দিয়েছে, তা নয়। পাকিস্তানের নেট রান রেটও এর জেরে বিরাট ধাক্কা খেয়েছে। আপাতত গ্রুপ 'এ' থেকে ভারত সুপার এইটে পৌঁছে গিয়েছে। শেষ আটে যাওয়ার লড়াইটা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। দুই দলই দুইটি করে ম্যাচ জিতে আপাতত চার পয়েন্টে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ খেলে ফেলায় তারা সর্বোচ্চ চার পয়েন্টই থাকতে পারবেন। তবে পাকিস্তানের নামিবিয়াকে হারিয়ে ছয় পয়েন্টে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে। ফলে তারাই তখন সুপার এইটে যাবে, আর হারলে এমনিই নেট রান রেটে যুক্তরাষ্ট্রের থেকে পিছিয়ে থাকা পাকিস্তানের সব আশা সহজ হয়ে যাবে।

হার বা জিতের ক্ষেত্রে বিষয়টা কী হতে পারে তা স্পষ্ট। তবে ম্যাচের কোনও ফলাফল না হলে তখন কী হবে? এসএসসি কলম্বোতে আজ নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা পাকিস্তানের। কিন্তু বিষয়টি হল আজ কলম্বোতে কিন্তু বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। দুপুর একটার দিকে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর ঠিক আগে, দুইটো নাগাদ সেই সম্ভাবনা আরও বেড়ে দাঁড়াবে ৭০ শতাংশ। ম্যাচ শুরুর সময় দুপুর তিনটেতে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খুব আহামরি কিছু না হলে পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হবেই। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ম্যাচ শেষ হওয়ার সর্বশেষ সময় ৭টা ১০। তার মধ্যে খেলা শেষ না হলে ম্যাচ ভেস্তে যাবে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে পাকিস্তান-নামবিয়ার ম্যাচ ভেস্তে গেলে সেক্ষেত্রে দুই দলই এক পয়েন্ট করে পাবে। পাকিস্তানের পয়েন্ট তখন পাঁচ হয়ে যাবে। পাকিস্তান এমন পরিস্থিতিতে সুপার এইটে পৌঁছে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget