এক্সপ্লোর

Suryakumar Yadav: প্রথম ম্যাচ জেতার পর বিরাট দুশ্চিন্তার কথা শোনালেন সূর্যকুমার, প্রার্থনা শুরু ভারতীয় ক্রিকেট প্রেমীদের

T20 World Cup: জয় দিয়ে এবারের টি-২০ বিশ্বকাপ সফর শুরু করলেও ভারতীয় শিবিরে ঘনাচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আমেরিকার (USA) বিরুদ্ধে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দায়িত্বশীল ইনিংসে ২৯ রানের স্বস্তির জয় পেল ভারত (India)। প্রতিকূল আবহাওয়া ও কঠিন উইকেটে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল, তখন খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন 'ম্যাচের সেরা' সূর্য। ম্যাচ শেষে তিনি জানান, প্রচণ্ড চাপের মুখেও নিজের ওপর বিশ্বাস রেখে শেষ পর্যন্ত টিকে থাকাই ছিল জয়ের চাবিকাঠি। ম্যাচ জিতলেও ব্যাটিংয়ে আরও স্মার্ট হওয়ার এবং শিক্ষা নেওয়ার অনেক জায়গা রয়েছে। মূলত সূর্যের অভিজ্ঞতা আর লড়াকু মানসিকতাই ওয়াংখেড়েতে ভারতকে এক গুরুত্বপূর্ণ জয় উপহার দিল। আবার একইসঙ্গে প্রথম ম্যাচ জেতার পর বিরাট দুশ্চিন্তার কথা শোনালেন সূর্যকুমার যাদব। যার ফলে প্রার্থনা শুরু ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

বিশ্বকাপ সফর শুরুর ম্যাচেই স্কাইয়ের অপরাজিত ৮৪ রানের ইনিংস দলকেই শুধু জেতায়নি, তাঁকে ম্যাচের সেরার পুরস্কারও এনে দিয়েছে। ম্যাচের পর ভারত অধিনায়ক বেশ কয়েকটি বিষয়ে নিজের মনোভাব তুলে ধরেছেন। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
 
চাপ ও আত্মবিশ্বাস: 'আমি কতটা চাপে ছিলাম তা শুধু আমিই জানি। তবে নিজের ওপর বিশ্বাস ছিল। আমি জানতাম শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব।'

পিচ ও আবহাওয়া: 'উইকেটটা একটু অন্যরকম ছিল। সকাল থেকে রোদ না থাকায় কিউরেটররা পিচ ঠিকমতো তৈরি করার বা রোলার চালানোর সুযোগ পাননি।'

ভুল থেকে শিক্ষা: 'জয় পেলেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আরও ভাল এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে পারতাম। একটা বা দুটো ভাল পার্টনারশিপ হলে আমরা অনায়াসেই ১৬০ রানে পৌঁছে যেতাম। সব ভুল তো আমরা এড়িয়ে যেতে পারি না।'

দলের অবস্থা: 'বুমরা এবং অভিষেকের শরীর খুব একটা ভাল ছিল না। ওয়াশিংটন সুন্দর দিল্লিতে আমাদের দলের সঙ্গে যোগ দিতে চলেছে।'

ম্যাচের সেরার পুরস্কার পেয়ে ধৈর্যের ফল প্রসঙ্গে: 'আমি জানতাম এমন একটা ইনিংস কোনও না কোনও দিন আসবেই। গত এক বছর ধরে আমি দলের জন্য ক্রিজে টিকে থাকার চেষ্টা করছিলাম। দল থেকে ছুটি পেতেই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এবং নাগপুরে গিয়ে নিজেকে নতুন করে ফিরে পেয়েছি।'

পিচের ধারণা: 'আমার মনে হয়নি এটা ১৮০-১৯০ রানের উইকেট, বরং ১৪০ রানের মতো ছিল। এই মাঠে অনেক ক্রিকেট খেলেছি বলে জানতাম এখানে কীভাবে ব্যাটিং করতে হয়।'

দায়িত্বশীল ব্যাটিং: 'দলের স্কোর যখন ৭৭ রানে ৬ উইকেট, তখন বুঝেছিলাম একজনকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। আমি শুধু নিজের স্বাভাবিক শটগুলো খেলে ইনিংসটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget