এক্সপ্লোর

IND vs ZIM: জিম্বাবোয়ে-বধ সম্পন্ন করেই নজরে ওয়েস্ট ইন্ডিজ়, ইডেনে মরণ-বাঁচন ম্য়াচ নিয়ে মুখ খুললেন সূর্যকুমার

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ২৫৬ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্রায়ান বেনেটের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ১৮৪ রান তোলে জিম্বাবোয়ে। ৭২ রানে ম্যাচ জিতে নেয় ভারত। 

চেন্নাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট ব্যবধানে পরাজয়ের পর ভারতীয় দলের বিশ্বকাপ (T20 World Cup 2026) ভবিষ্যৎ ঘিরেই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে বৃহস্পতিবার দিনের প্রথম খেলাতে প্রোটিয়া দল ওয়েস্ট ইন্ডিজ়কেও পরাজিত করায় ভারতের জন্য সেমিফাইনালের সমীকরণ খানিকটা সহজ হয়ে গিয়েছিল। সুপার এইটের বাকি দুই ম্যাচ জেত আর শেষ চারে পৌঁছে যাও। সেই লক্ষ্যে একইদিনে রাতের ম্যাচে জিম্বাবোয়ের বিপক্ষে (IND vs ZIM) নেমেছিল টিম ইন্ডিয়া। সিকান্দার রাজ়াদের ৭২ রানের বড় ব্যবধানে হারালও ভারত।

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর তিনদিনেই বদলে গেল ভারতের ভাগ্য। ছন্দে ফিরলেন দলের ব্যাটাররা। কী এমন বদল ঘটল দলে? জিম্বাবোয়ে ম্যাচশেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানান, 'গ্রুপ পর্বে কী করেছি, আমদাবাদে গত ম্যাচে কী হয়েছে, অতীতের সবকিছু পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম। আমাদের ভিডিও অ্যানালিস্ট আমাদের সব ব্যাটার এবং বোলারদের জন্য স্লাইড তৈরি করেছিলেন। বিগত এক বছরে আমরা কোন কোন জায়গায় ভাল করেছি, সেটাই তুলে ধরেন তিনি। সেটা দেখে আমরা সকলেই মানসিকভাবে ইতিবাচক চিন্তাধারা নিয়ে আজ মাঠে নেমেছিলেন।'

 

তবে জিম্বাবোয়েকে হারালেও, ভারতের সবেমাত্র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। রবিবার, ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তাও আবার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা, আলোচনা শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার কি ইতিমধ্যেই ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন?  

সূর্য জানাচ্ছেন, 'দেখুন আমাদের ইতিবাচক হওয়া ছাড়া তো আর কোনও বিকল্প নেই। আমরা কলকাতায় পৌঁছাই, তারপরেই সেখানে বসে ওই ম্যাচ নিয়ে ঠিকঠাকভাবে পরিকল্পনা তৈরি করব। আপাতত একদিনের ছুটি, আর সফরও করতে হবে আমাদের, সেই সঙ্গে বিশ্রামও নেওয়াটা জরুরি।'

আজকের ম্যাচে ভারতীয় দলের হয়ে গোটা টুর্নামেন্টে রান না পাওয়া অভিষেক শর্মা দারুণভাবে শুরুটা করেন। তিনি দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। শেষের দিকে হার্দিক পাণ্ড্যর ৫০ ও তিলক বর্মার আগ্রাসী ৪৪ রানের ইনিংসে টি-২০ বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ২৫৬ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্রায়ান বেনেটের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ১৮৪ রান তোলে জিম্বাবোয়ে। ৭২ রানে জেতে ভারত। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget