এক্সপ্লোর

India Bowling Coach: গম্ভীরের পর কি ভারতীয় শিবিরে কোচ হিসেবে যোগ দিচ্ছেন আরও এক বিশ্বজয়ী?

New Bowling Coach: গতকাল হেডকােচের পদে গৌতম গম্ভীর বসার সঙ্গে সঙ্গেই একটি খবর কানাঘুষো শোনা যাচ্ছিল যে বোলিং কোচ হিসেবে বিনয় কুমারকে চাইছিলেন তিনি।

মুম্বই: গতকাল ভারতীয় ক্রিকেট দলের কোচ (Indian Cricket Team Head Coach) হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রাহুল দ্রাবিড়ের পরবর্তী হেডকোচ হিসেবে প্রাক্তন ভারতীয় ওপেনারকে বেছে নিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ, অফিশিয়াল ঘোষণা করে জানিয়ে দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গতকাল শোনা যাচ্ছিল যে শুধু হেডকোচ  নয়, ব্যাটিং ও বোলিং কোচের পদেও বদল আসবে। সেক্ষেত্রে এবার নাম উঠে আসছে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানের। তালিকায় আছেন গম্ভীর জাতীয় দল ও আইপিএলকেকেআর দলের একসময়ের সতীর্থ লক্ষ্মীপতি বালাজিরও। 

উল্লেখ্য, গতকাল হেডকােচের পদে গৌতম গম্ভীর বসার সঙ্গে সঙ্গেই একটি খবর কানাঘুষো শোনা যাচ্ছিল যে বোলিং কোচ হিসেবে বিনয় কুমারকে চাইছিলেন তিনি। কিন্তু বোর্ডের এক সূত্র জানিয়েছে যে বিনয় কুমারকে নিয়ে তাঁদের আগ্রহ নেই। তবে বোর্ডের বৈঠকে জাহির খান ও লক্ষ্মীপতি বালাজিকে নিয়ে আলোচনা হয়েছে। জাহির তাঁর কেরিয়ারে টেস্টে ৯২ ম্য়াচে ৩১১ উইকেট নিয়েছেন। ৩০৯ আন্তর্জাতিক ম্য়াচে ৬১০ উইকেট ঝুলিতে পুরেছেন ক্রিকেটের সব ফর্ম্য়াট মিলিয়ে। বালাজিও ভারতের জার্সিতে আটটি টেস্টে মোট ২৭ উইকেট নিয়েছিলেন। ৩৭.১৮ গড়ে বোলিং করেছেন। ৩০ ওয়ান ডে ম্য়াচে মোট ৩৪ উইকেট নিয়েছিলেন ভারতের ডানহাতি পেসার।

শোনা গিয়েছিল যে গম্ভীরকে কেকেআরে (KKR) রেখে দেওয়ার জন্য তৎপর ছিলেন দলের অন্যতম কর্নধার শাহরুখ খান। শাহরুখ নাকি ব্ল্যাঙ্ক চেকসমেত গম্ভীরের ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। দলের অধিনায়ক হয়ে খেতাব জিতিয়েছিলেন, মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম মরশুমেই সোনা ফলিয়েছেন। তাঁকে যে নাইট শিবির ধরে রাখতে আগ্রহী হবে, তা বলাই বাহুল্য। তবে গম্ভীর স্পষ্টতই জানিয়েছিলেন, 'জাতীয় দলের কোচিং করার থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না।'

সেই লাইনেই গম্ভীরকে বিদায় জানাল কেকেআর। পাশাপাশি আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাইজির তরফে গম্ভীরের মেন্টর হিসাবে দায়িত্ব নিয়ে ইডেনে পা রাখা থেকে আইপিএল জয়ের এক সুন্দর কোলাজ ভিডিও শেয়ার করেও গুরু গম্ভীরকে কৃতজ্ঞতা জানানো হয়। উল্লেখ্য, আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে উড়ে যাবে ভারতীয় দল। সেখানেই দলের দায়িত্ব নিয়ে যাবেন গম্ভীর। ভারতের মাটিতে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্ট পর্যন্তই গম্ভীরকে দায়িত্ব দেওয়া হযেছে। 

আরও পড়ুন: বিশ্বজয়ী ত্রয়ীর আগমনে শক্তি বাড়ল ভারতের, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ়ে লিড নেবে টিম ইন্ডিয়া?

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget