এক্সপ্লোর

Tilak Verma: বারবার চোট, হতাশা গ্রাস করেছিল, সেঞ্চুরিয়নে শতরানের পর কী বললেন তিলক?

IND vs SA T20: দলকে জিতিয়ে ম্য়াচের সেরার পুরস্কারও জিতে নিয়েছেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। কিন্তু চোট আঘাত যে এই ছোট্ট কেরিয়ারের বারবার হানা দিয়েছে।

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন তিলক ভার্মা (Tilak Verma)। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম শতরান। শুধু ব্যক্তিগত মাইলস্টোনই নয়, দলকে জিতিয়ে ম্য়াচের সেরার পুরস্কারও জিতে নিয়েছেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। কিন্তু চোট আঘাত যে এই ছোট্ট কেরিয়ারের বারবার হানা দিয়েছে এখনই, ম্য়াচের শেষে সে কথাই জানালেন তিলক। 

বুধবার ম্য়াচ শেষে সাংবাদিক বৈঠকে এসে তিলক বলেন, ''আইপিএলে শেষ ম্যাচের সময় আমি একটু চোট পেয়েছিলাম। হাড় ভেঙেছিল। এরপর অনুশীলনে ফের চোট পাই। যার দরুন জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলাম। সে সময় ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু ধীরে ধীরে নিজের মনকে বুঝিয়েছিলাম যে আমার সময়ও আসবে। শুধু প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাইছিলাম। রিহ্যাবে সময় দিয়েছিলাম প্রচুর।'' দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথম দুটো ম্য়াচে রান আসেনি। তব তৃতীয় ম্য়াচে তাঁর  ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংসই দুশোর গণ্ডি পেরিয়ে যেতে ভারতকে সাহায্য করে। সিরিজ ধরে রাখার জন্য় এই ম্য়াচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে। যাতে সাহায্য করেন তিলক। তরুণ ব্যাটার বলেন, ''আগের দুটো ম্য়াচে রান পাইনি। কিন্তু অধিনায়ক আমাকে সবসময় সমর্থন জুগিয়ে চলেছেন। নিজের ওপরও বিশ্বাস ছিল যে আমি পারব।''

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৩৩ ও ২০ রান করেছিলেন তিলক। ভাল খেললেও বড় রানের ইনিংস আসছিল না। তবে সেঞ্চুরিয়ানে জ্বলে উঠলেন বাঁ-হাতি ব্যাটার। এই ম্যাচে তিলক কিন্তু আগের দুই ম্যাচের মতো চার নয়, বরং তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। ম্যাচ শেষে সূর্যকুমার এই বদলের কারণটি জানান। তিনি বলেন, 'তিলক বর্মার বিষয়ে আর নতুন করে কীই বা বলব! ও গকেবেরহাতে  আমার রুমে এসেছিল। তিন নম্বর ব্যাটিংয়ে নামার অনুরোধ করে ও। আমি ওকে শুধু বলেছিলাম মাঠে নেমে নিজের খেলাটা খেল। ও যা কথা দিয়েছিল সেই কথা রেখেছে। ওর আর ওর পরিবারের জন্য আমি খুব খুব খুশি।'

উল্লেখ্য়, নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দল সাত উইকেটের বিনিময়ে ২১৯ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ২০৮ রানের বেশি করতে পারেনি। ১১ রানে ম্যাচ জিতে সিরিজ়ে ২-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। 

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget