এক্সপ্লোর

AUS vs SA: হেড, মার্শ, গ্রিনের শতরান, ওয়ার্নকে পিছনে ফেললেন কনোলি, সম্মানরক্ষার ম্যাচে বিরাট জয় অস্ট্রেলিয়ার

Cooper Connolly: নিজের কেরিয়ারে ইনিংসে প্রথমবার পাঁচ উইকেট নিলেন তরুণ অলরান্ডার কুপার কনোলি। তিনি ২২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন।

ম্যাকে: তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে আগেই সিরিজ় জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই অর্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (AUS vs SA) তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষারই ম্যাচ ছিল। সেই ম্যাচে ২৭৬ রানের বিরাট ব্যবধানে জয় পেল অস্ট্রেলিয়া। রানের ব্যবধানে এটিই অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ডে জয়। ম্যাচে একদিকে যেমন ট্র্যাভিস হেড (ravis Head) , মিচেল মার্শ (Mitchell Marsh) ও ক্যামেরন গ্রিন (Cameron Green) তারকা ত্রয়ী শতরান হাঁকালেন, তেমনই পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন কুপার কনোলি (Cooper Connolly)। 

এদিন শুরু থেকেই অস্ট্রেলিয়া দাপট দেখায়। দলের দুই তারকা ওপেনার হেড ও মার্শ মিলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। দুইজন মিলে দ্বিশতরানের পার্টনারশিপ গড়েন। দুই ওপেনার পাওয়ার প্লেতেই ৮৬ রান যোগ করে ফেলেন। হেড বেশ খানিকটা সময় বড় রান পাননি। তা নিয়ে সমালোচনাও শুরু হয়েছিল। তবে কেরিয়ারের সপ্তম শতরান হাঁকিয়ে সেই সব সমালোচকদের জবাব দিলেন হেড। তাঁর ইনিংস অবশেষে ১৪২ রানে থামে। মার্শও দুরন্ত শতরান হাঁকান। তবে তারপর বড় শট মারতে গিয়েই সাজঘরে ফেরেন।

অবশ্য মার্শদের পরেও যাতে রানের গতি না কমে, সেই বিষয়টি নিশ্চিত করেন অ্যালেক্স ক্যারি ও গ্রিন। মাত্র ৪৭ বলে তিনি নিজের সেঞ্চুরি পূরণ করেন। অস্ট্রেলিয়ার হয়ে এটি দ্বিতীয় দ্রুততম ওয়ান ডে শতরান। তিনি ৫৫ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। প্রমোশন পাওয়া ক্যারি ম্যাচের শেষ বলে অর্ধশতরান পূরণ করেন। ৫০ ওভারে মাত্র দুই উইকেটে ৪৩১ রান তোলে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই বেশ চাপে ছিল। এক হতাশাজনক সিরিজ়ের অবসান হতাশাজনক দুই রানের ইনিংস খেলেই করেন এডেন মারক্রাম। তাঁর ওপেনিং পার্টনার ১১ রানে আউট হন। তেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস যথাক্রমে ১৯ ও এক রানে আউট হন। ৫০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল প্রোটিয়া শিবির। এমন পরিস্থিতিতে টনি ডি জর্জ়ি ও ডেওয়াল্ড ব্রেভিস খানিকটা লড়াই করার চেষ্টা করেন। তবে টনিও ৩৩ রানে আউট হন। ব্রেভিসের লড়াকু ইনিংস ৪৯ রানে থামে। দুইজনকেই আউট করেন কুপার কনোলি। 

এরপরে লোয়ার অর্ডারে ধস নামান কুপার। তরুণ অলরাউন্ডার ২২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। এটাই তাঁর কেরিয়ারের ইনিংসে প্রথম পাঁচ উইকেট। ২২ বছর বয়সি অলরাউন্ডার কনিষ্ঠতম অজ়ি স্পিনার হিসাবেও পাঁচ উইকেট নিলেন তিনি। ওয়ার্ন, ব্র্যাড হগকে পিছনে ফেলে এটাই কোনও অজ়ি স্পিনারের ওয়ান ডেতে সেরা বোলিং পরিসংখ্যানও।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget