এক্সপ্লোর

Rohit Sharma: গাড়ি নিয়ে বেরিয়েই বিপাকে, মুম্বইয়ের ট্রাফিক জ্যামে আটকে পড়া রোহিত এরপর যা করলেন...

Viral Video: ই নিজের নতুন লাল টুক টুকে ল্যাম্বরগিনি উরউস এসি নিয়ে মায়ানগরীর রাস্তায় নেমেছিলেন রোহিত শর্মা। সেই ড্রাইভের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। 

মুম্বই: বিশ্বের সেরা ক্রিকেটারদের অন্যতম তিনি। দেশের ওয়ান ডে অধিনায়কও বটে। তবে রোহিত শর্মার (Rohit Sharma) আচার, স্বভাবের প্রশংসা তাঁর সতীর্থ থেকে সিনিয়র বারংবারই সকলের মুখে শোনা গিয়েছে। কিন্তু ট্রাফিক জ্যামে দীর্ঘ সময় আটকে পড়া যে কোনও মানুষই তো মেজাজ হারাতে পারেন। এমন পরিস্থিতিতে 'হিটম্যান' ঠিক কী করলেন?

দুই ফর্ম্যাট থেকে অবসর এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় পিছিয়ে যাওয়ায় রোহিত আপাতত বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে বাইরেই রয়েছেন। মুম্বইয়ে নিজের বাড়িতেই আপাতত থাকছেন রোহিত। এই বিরতির সুযোগ নিয়ে গত শনিবারই নিজের নতুন লাল টুক টুকে ল্যাম্বরগিনি উরউস এসি নিয়ে মায়ানগরীর রাস্তায় নেমেছিলেন রোহিত। 

 

বিশ্বের দ্রুততম এসইউভিগুলির একটির স্টিয়ারিং তাঁর হাতে অথচ গাড়ি একেবারেই এগোচ্ছে না। রোহিতের পরিস্থিতি শনিবার এমনই ছিল। তিনি মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে তো পড়েন, তবে বেরিয়ে কুখ্যাত জ্যামে আটকে যান। ভারতীয় অধিনায়ককে চেনেন না, গোটা দেশেই এমন লোক খুঁজে পাওয়া বেশ কঠিন। আর ক্রিকেটপাগল মুম্বইয়ে তো এটা কার্যত অসম্ভব। তাই সহজেই আশেপাশের লোকেরা তাঁকে চিনে ফেলেন। জ্যামে আটকে থাকা রোহিত অবশ্য এতে বিরক্ত হননি, বরং হাসিমুখে সমর্থকদের উদ্দেশে হাত নাড়াতে দেখা যায় তাঁকে। 

 

রোহিতের এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সমর্থক ও নেটিজেনরা মানবিক রোহিতের প্রশংসাই করেছেন। রোহিতের গত ল্যাম্বরগিনির নম্বর প্লেটে ২৬৪ ছিল। তাঁর বিশ্বরেকর্ড ওয়ান ডে স্কোরের কথা মাথায় রেখে এই বিশেষ নম্বর প্লেট নিয়েছিলেন রোহিত। সেই গাড়িটি একটি ফ্যান প্রতিযোগিতায় দিয়ে দেওয়ার পর রোহিত এই লাল রঙের নতুন গাড়িটি কিনেছেন। এখানে নম্বর প্লেটেও রয়েছে বিশেষ চমক।

রোহিত নিজের ছেলে ও মেয়ের জন্মদিনের তারিখে এই গাড়িটির নম্বর প্লেট করেছেন। দুইটির যোগফল আবার রোহিতের ভারতীয় দলের জার্সি নম্বরও বটে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget