এক্সপ্লোর

India vs Australia: সিরাজ-হেডের ঝামেলা গড়াল আইসিসি পর্যন্ত, কড়া শাস্তির মুখে পড়তে পারেন ২ তারকাই

Mohammed Siraj And Travis Head: সিরাজ ও হেডকে ম্যাচ রেফারির সমনের মুখে পড়তে হতে পারে। যদিও এক্ষেত্রে নির্বাসনের মতো বড়সড় শাস্তি নাও পেতে পারেন দুই দেশের দুই তারকা ক্রিকেটার।

অ্য়াডিলেড: মাঠের লড়াই পৌঁছল আইসিসির দরবারে। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) অ্য়াডিলেড টেস্টে উত্তপ্ত বাক্যালাপে জড়িয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ট্রাভিস হেড (Travis Head)। অজি ব্যাটারকে আউট করে কিছু বলেছিলেন সিরাজ। পাল্টা কিছু বলেছিলেন হেডও। যদিও সিরাজ জানিয়েছিলেন যে তাঁকে অপমানিত করেছিলেন অজি ব্যাটার। অ্য়াডিলেডের গ্যালারিও সিরাজের বিরুদ্ধে গিয়ে তাঁকে বিদ্রুপ করতে থাকেন। তবে এবার বিপাকে পড়তে পারেন সিরাজ। শাস্তি পেতে পারেন অজি ক্রিকেটারও। আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠছে ২ জনের বিরুদ্ধে। 

ম্য়াচ রেফারির রোষের মুখে পড়তে পারে সিরাজ ও হেডকে। সূত্রের খবর, আপাতত আর্থিক জরিমানা করা হতে পারে ২ জনকে। তবে নির্বাসিত হওয়ার সম্ভাবনা কমই। শৃঙ্খলাভঙ্গের দায়ে ডিমেরিট পয়েন্টও যোগ হতে পার দুজনের। ম্য়াচ রেফারি দুজনকে কড়া ভাষায় কথা শোনাতে পারেন।

সিরাজ ও হেডকে ম্যাচ রেফারির সমনের মুখে পড়তে হতে পারে। যদিও এক্ষেত্রে নির্বাসনের মতো বড়সড় শাস্তি নাও পেতে পারেন দুই দেশের দুই তারকা ক্রিকেটার। নিদেনপক্ষে ম্যাচ রেফারি কড়া ভাষায় তিরস্কার করতে পারেন এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেই বিষয়ে সতর্ক করতে পারেন সিরাজদের। এমনকি জরিমানা ও ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার মতো শাস্তিও পেতে পারেন সিরাজ ও হেড।

উল্লেখ্য, অ্য়াডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৮১.৪ তম ওভারে ট্রাভিস হেডকে দুর্দান্ত ইয়র্কার ডেলিভারিতে বোল্ড করে দেন সিরাজ। এর আগে হেড ছক্কা হাঁকিয়েছিলেন সিরাজকে। যার জন্য আউটের পর একটু বেশিই আগ্রাসী হয়ে যান ভারতীয় পেসার। আঙুল উঁচিয়ে অজি ব্যাটারকে মাঠ ছাড়তে বলেন। যা একেবারেই ভালভাবে নেননি রেফারি। এমনকী প্রাক্তন ক্রিকেটাররাও সমালোচনা করেছেন এই ঘটনার।

যদিও অ্য়াডিলেড টেস্টের পরই ঠাণ্ডা হাওয়া বইতে দেখা গিয়েছিল ২ শিবিরেই। মাঠের ঝামেলা মাঠেই শেষ করা প্রয়োজন। তেমনটাই হলও। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শেষে সৌজন্য বিনিময়ে কোলাকুলি করতে দেখা গেল হেড ও সিরাজকে। তবে তার আগে অবশ্য ভারতীয় পেসার অভিযোগ জানিয়েছিলেন যে সাংবাদিক বৈঠকে মিথ্যে কথা বলেছিলেন হেড। তিনি নাকি বলেছিলেন যে সিরাজ 'ইউ ওয়েল বোল..'। কিন্তু তেমনটা নাকি মোটেই হয়নি। সিরাজকে অপমানিত শব্দ ব্যবহার করেছিলেন হেড। তার পাল্টা দিয়েছিলেন সিরাজও। তবে কোনটা সত্যি, কোনটা মিথ্যে তা হয়ত আইসিসির দরবাজে বিষয়টি পৌঁছালেই বোঝা যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget