এক্সপ্লোর

USA vs India: দুই অপরাজিত দলের লড়াই, যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে স্থান পাকা করার হাতছানি ভারতের

USA vs India Match Preview: বর্তমানে গ্রুপ 'এ'-তে ভারতীয় দল এক ও যুক্তরাষ্ট্র দুইয়ে রয়েছে। উভয় দলের দখলেই দুই ম্যাচ পরে চার পয়েন্ট রয়েছে।

নিউ ইয়র্ক: টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় এসেছে। দুইয়ে দুই করে করে সুপার এইটের পথে এক পা বাড়িয়েই রেখেছে ভারতীয় দল। আজ যুক্তরাষ্ট্রকে (United States vs India) তাদের ঘরের মাঠে হারালেই টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) পরবর্তী রাউন্ডে যাওয়া পাকা। সহজ অঙ্ক। কিন্তু চ্যালেঞ্জটা একেবারেই সহজ নয়। যুক্তরাষ্ট্র দল একেবারেই হেলাফেলা পাত্র নয়। বাবর আজমরা হাড়ে হাড়ে তা টের পেয়েছেন। যুুক্তরাষ্ট্র-পাকিস্তানের ম্যাচ কিন্তু রোহিত শর্মাদের কাছে তাই সতর্কবার্তা। অ্যারন জোন্স, সৌরভ নেত্রাভালকরদের হালকাভাবে নেওয়ার ভুল করা চলবে না।

বর্তমানে গ্রুপ 'এ'-তে ভারতীয় দল এক ও যুক্তরাষ্ট্র দুইয়ে রয়েছে। উভয় দলের দখলেই দুই ম্যাচ পরে চার পয়েন্ট রয়েছে। তাই শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের কাছেও কিন্তু এই ম্যাচেই বিশের বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যেতে পারে। এই ম্যাচটা কিন্তু অনেকের মতে আবার ভারত বনাম ভারত। কারণ যুক্তরাষ্ট্রের দলের অধিনায়ক থেকে দলের তারকা ফাস্ট বোলার, একগুচ্ছ ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক একসময় গুজরাতের হয়ে খেলেছেন। ফাস্ট বোলার সৌরভ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কেএল রাহুল, হর্ষল পটেলদের সঙ্গে খেলেছেন। হরমীতও মুম্বইয়ের ক্রিকেট মহলের পরিচিত মুখ। রোহিতের কোচের কাছে তালিম নিয়েছেন তিনি। 

তাই যুক্তরাষ্ট্র বনাম ভারতের ম্যাচটার দিকে আরও বেশি করে ভারতীয় সমর্থকরা নজর রাখবেন। টুর্নামেন্টের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপার এইটে পৌঁছনোর সম্ভবনা নিয়ে হয়তো অতি বড় যুক্তরাষ্ট্র সমর্থকরা কেউই খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু মোনাঙ্কদের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর সম্ভাবনা প্রবল। সমস্যা একটাই শীর্ষস্তরে অভিজ্ঞতার অভাব। অনেক সময়ই এই অভাবটা সাফল্য ও ব্যর্থতার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক অ্যারন জোন্সের চওড়া ব্যাট, সৌরভদের বোলিং যুক্তরাষ্ট্রকে রূপকথা লেখার স্বপ্ন দেখাচ্ছে।

অপরদিকে, ভারতীয় দল দুই ম্যাচে জয় পেলেও, দল কিন্তু এখনও নিজের সেরা ফর্ম দেখা পারেনি। ভারতীয় সমর্থকদের উদ্বেগের কারণ বিরাট কোহলি ও শিবম দুবের ফর্ম। বিশের বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহক কোহলি দুই ম্যাচে যথাক্রমে এক ও চার রান করেছেন। শিবম দুবে শূন্য ও তিন রান করেছেন। এই দুই ব্যাটারের ফর্মে ফেরাটা তাই ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। সৌরভ, আলি খানদের বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জটাও বেশ ভাল হবে। বুধবার ৪০ ওভারের লড়াই শেষে কোন দল তিনে তিন করে এবার সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেয়ে অবশেষে টি-২০ বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন তারকা ক্রিকেটার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget