এক্সপ্লোর

USA vs Namibia: ক্রিকেট মাঠে এমন কাণ্ড আর কখনও ঘটেনি, কমিয়ে দেওয়া হল ম্যাচের ওভারসংখ্যা!

USA vs Namibia ODI: বৃষ্টি বা কোনও প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নামিবিয়া ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হল এক বেনজির কারণে।

আল আমিরাত: এরকম ঘটনা বিশ্ব ক্রিকেটে (ICC Cricket) এর আগে দেখা যায়নি। বিরল যে ঘটনা ঘটে গেল ওমানে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ের একটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল শনিবার। কিন্তু ৫০ ওভারের ম্যাচ হল না। ওভার সংখ্যা কমিয়ে ম্যাচ হল ৪৩ ওভারের। কেন?

বৃষ্টি বা কোনও প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়। ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হল এক বেনজির কারণে। তীব্র যানজটে আটকে পড়েছিল দুই যুযুধান দলের টিমবাস। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নামিবিয়ার ম্যাচ সময়ে শুরুই করা গেল না। ৫০ ওভারের পরিবর্তে ৪৩ ওভার করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও নামিবিয়া - দুই দলই সময়ের মধ্যে ওমানের আল আমিরাত মাঠে পৌঁছতে পারেনি। ওমানের রাজধানি মুস্কাটে একাধিক রাস্তা সেদিন বন্ধ থাকার কারণে দুই দলেরই মাঠে পৌঁছতে দেরি হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেটের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে জানানো হয় যে, ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না।

পরে মার্কিন সাংবাদিক পিটার ডেরা পেনা বিষয়টি ব্যাখ্যা করে দেন। তিনি জানান, ওমানের রাস্তায় সেই সময় একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই কারণে শহরের সব রাস্তাতেই বিশাল যানজট তৈরি হয়। বেশ কয়েকটি বড় রাস্তা সেই দৌড়ের সময় বন্ধ রাখা হয়েছিল। যে কারণে দুই দলেরই টিমবাস আটকে যায় যানজটে। ফলে মাঠে আসতে দেরি হয় ক্রিকেটারদের।

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচেও ননী ছিঃ ছিঃ ছিঃ, হেসে ফেললেন কোহলি

দুই দলের ক্রিকেটারেরাই দেরি করে মাঠে আসায় মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারিরা মিলে দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন। তারপরই ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ৫০ ওভারের পরিবর্তে ৪৩ ওভার করে হবে ম্যাচ।

ম্যাচে টস জিতে সেখানে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ব্যাট করতে নেমে  মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক পটেল, মিলিন্দ কুমার ও আন্দ্রিস ঘাউস হাফসেঞ্চুরি করেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ উইকেট হারিয়ে তোলে ২৯৩ রান। 

আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে

রান তাড়া করতে নেমে নামিবিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৭৯-তেই। ১১৪ রানে ম্যাচ জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ভারতকে হারাও, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ক্রিকেটারদের বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget