এক্সপ্লোর

T20 world Cup: গতির সম্রাট বোল্টকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেছে নেওয়া হল

Usain Bolt: আগামী ৫ জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য়ই ক্যারিবিয়ান দেশের ক্রীড়া কিংবদন্তিকে দূত হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

দুবাই: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য উসেইন বোল্টকে (Usain Bolt) অ্যাম্বাসেডর ঘোষণা করা হল। আইসিসির (Indian Cricket Council) তরফে গতির সাম্রাজ্যের সম্রাটকেই এই টুর্নামেন্টের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেছে নেওয়া হয়েছে। মোট ঝুলিতে ১৯টি পদক রয়েছে। তার মধ্যে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্সের মত আসরও। অলিম্পিক্সের ট্র্যাকে ১০০ মিটার দৌড়ে ইতিহাস গড়েছিলেন বোল্ট। এবার ২২ গজে নতুন ভূমিকায় দেখা যাবে বোল্টকে। জামাইকান কিংবদন্তিকে ক্রিকেটের মাঠে সেভাবে কখনও দেখা না গেলেও এর আগে ক্রিস গেলের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

আগামী ৫ জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য়ই ক্যারিবিয়ান দেশের ক্রীড়া কিংবদন্তিকে দূত হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এছাড়াও আমেরিকার মত দেশে বোল্টের মত ব্যক্তিত্বের জনপ্রিয়তা রয়েছে। তাই তাঁর উপস্থিতিতে ক্রিকেটের প্রসারও সেখানে বাড়বে বলে মনে করছে আইসিসি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বোল্ট নিজেও। তিনি বলছেন, ''ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ অংশ, আমি সেখান থেকেই উঠে এসেছি। ক্রিকেট সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল। আশা করছি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচগুলিতে উপস্থিত থাকব। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারে অবদান রাখতে চাই।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

এছাড়াও কিংবদন্তি স্প্রিন্টার আরও বলেন, ''আমার সমর্থন অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ় পাবে। ক্রিকেট বিশ্বকাপকে আমেরিকায় পৌঁছে দিতে পারে একটি বড় পদক্ষেপ। বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজারে প্রবেশ ২০২৮ অলিম্পিক্সের আগে ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক।''

রিপোর্ট অনুযায়ী চলতি মাসের ২৭ বা ২৮ তারিখ নাগাদ ভারতীয় নির্বাচকরা বিশ্বকাপের দল নির্বাচনের জন্য বৈঠকে বসবেন। বিশ্বকাপে রোহিত শর্মাই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ২৭ এপ্রিল আবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজধানীতে উপস্থিত থাকবেন রোহিত। শোনা যাচ্ছে তাই ২৭ বা ২৮ তারিখ দিল্লিতেই সেই ম্যাচের ফাঁকে রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন নির্বাচকরা। তখনই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল খেলতে নামবে। 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget