এক্সপ্লোর

Virat Kohli House: প্রায় ছয় কোটি টাকায় বিলাসবহুল ভিলা কিনলেন ভারতীয় তারকা কোহলি?

Virat Kohli: বৃহস্পতিবারই প্রায় ছয় কোটি টাকার বিনিময়ে আলিবাউগের আওয়াস গ্রামে নতুন বাংলো কিনেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ২-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। ইনদওরে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। এরই মাঝে এক বিলাসবহুল ভিলা কিনে ফেললেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। 

নতুন বাংলো

খবর অনুযায়ী, বৃহস্পতিবারই প্রায় ছয় কোটি টাকার বিনিময়ে আলিবাউগের আওয়াস গ্রামে নতুন বাংলো কিনেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের এই বাংলোটি। 'আওয়াস লিভিং'-এর উকিল মাহেশ মাত্রে এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য আওয়াস সকলেরই পছন্দ। আওয়াস থেকে পাঁচ মিনিট দূরেই মাণ্ডয়া জেটি রয়েছে। এছাড়া স্পিড বোটের দৌলতে মাত্র ১৫ মিনিটের মধ্যেই মুম্বইয়ে পৌঁছে যাওয়া সম্ভব।' প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। সিরিজে এখনও পর্যন্ত কোহলি খুব বড় রানের ইনিংস খেলতে পারেননি। তৃতীয় টেস্টে কোহলি বড় রান করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

ফিরছেন না কামিন্স

এমনিই চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। উপরন্তু, চোটের কারণে জস হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। খারাপ সময় যেন কাটতেই চাইছে না অজি দলের। এবার ১ মার্চ থেকে ইনদওরে আয়োজিত তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর বদলে দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথকে (Steve Smith) এই ম্যাচে অজিদের নেতৃত্ব দিতে দেখা যাবে।

প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফেরেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মা অসুস্থ থাকায় তাঁকে তড়িঘড়ি সিডনিতে ফিরতে হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে নয়দিনের ব্যবধান রয়েছে। কথা ছিল তৃতীয় টেস্টের আগেই ভারতে ফির আসবেন কামিন্স। তবে তেমনটা হচ্ছে না। কামিন্স এক বিবৃতিতে জানান, 'আমি আপাতত ভারতে ফিরছি না। আমার মনে হয় এই সময় আমার পরিবারের সঙ্গে থাকাটা বেশি জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থরা আমাকে যেভাবে সমর্থন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। গোটা বিষয়টা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।' ইনদওরে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

আরও পড়ুন: 'চাই না কেউ আমায় কাঁদতে দেখুক', ম্যাচ শেষে সানগ্লাস পরেই প্রশ্নোত্তর পর্ব সারলেন হরমনপ্রীত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget