এক্সপ্লোর

Virat Kohli Dance: ফিলিপ্সের ক্যাচ ধরে মাঠের মাঝেই নেচে উঠলেন কোহলি, ভাইরাল হল ছবি

IND vs NZ 3rd ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০ রানের বড় ব্যবধানে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)।

ইনদওর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০ রানের বড় ব্যবধানে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিউয়িদের ৩-০ হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। ৪৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন শার্দুল ঠাকুর। ম্যাচে ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli)   খুব বড় রান না করতে পারেলও ফিল্ডিংয়ের সময় কোহলির এক কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

কোহলির নাচ

কোহলির নাচপ্রীতি নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। একাধিকবার মাঠের মাঝেও কোহলিকে নাচে মাততে দেখা গিয়েছে। ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও একইরকম দৃশ্যের সাক্ষী থাকলেন সমর্থকরা। ম্যাচের ২৮তম ওভারের চতুর্থ বলে শার্দুল ঠাকুরের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে কোহিলর হাতে ক্যাচ দিয় বসেন কিউয়ি তারকা গ্লেন ফিলিপ্স। কিউয়ি মিডল অর্ডার ব্যাটারের আগ্রাসী ব্যাটিং করার দক্ষতার সঙ্গে সকলেই পরিচিত। তাই ফিলিপ্স সাজঘরে ফিরতে স্বাভাবিকভাবেই ভারতীয় দল বেশ আনন্দিতই হয়। আনন্দে কোহলিকে মাঠের মাঝেই নাচতে দেখা যায়।

 

সাফল্যের রহস্যভেদ

ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 3rd ODI) ব্যাটাররাই ম্যাচের সিংহভাগ সময় দাপট দেখান। তবে ব্যাটারদের দাপটের মাঝেও ৪৫ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়ায় ম্যাচ সেরার পুরস্কারটা পান ভারতের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। গুরুত্বপূর্ণ সময়ে দুরন্ত স্পেলে ভারতকে ম্যাচ জেতানোর জন্য শার্দুলকে প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কোন জাদুবলে চাপের মুখে বারংবার দুরন্ত পারফর্ম করেন শার্দুল?

শার্দুল বলেন, 'ম্যাচে ব্যাটাররা কোনও না কোনও সময় তো বোলারের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করবেই। সেই ভেবে খুব বেশি চাপ নেওয়ার কোনও অর্থ হয় না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে পরিকল্পনা নিয়ে বল করা প্রয়োজন, আমি ঠিক সেইমতোই করি। ম্যাচে যে কোনও পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আমাদের আগে থেকেই মানসিকভাবে তৈরি থাকাটা প্রয়োজনীয়, তা সে ব্যাট করতে নেমেই হোক বা বোলিংয়ের সময়। বর্তমানে দিনের খেলাটা ব্যাটিং নির্ভর। সকলেই তো ব্যাট করতে পছন্দ করেন।'

আরও পড়ুন: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া

সেরা শিরোনাম

MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Suryakumar Yadav: সাক্ষাৎকারের পরেই বদলেছে ভাগ্য! মুস্তাক আলিতে রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' দাবি সূর্যকুমার যাদবের
সাক্ষাৎকারের পরেই বদলেছে ভাগ্য! মুস্তাক আলিতে রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' দাবি সূর্যকুমার যাদবের
Asia Cup Rising Stars 2026: এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget