এক্সপ্লোর

Australian Open 2023: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া

AUS Open: ৭-৬, ৬-৭, ১০-৬ ম্যাচ জেতেন সানিয়া-বোপান্না জুটি।

মেলবোর্ন: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামের ডাবলসে শুরুর দিকেই ছিটকে গিয়ে শুরুটা হতাশাজনকভাবেই করেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। তবে মিক্সড ডাবলসে ভারতীয় তারকার সামনে স্ল্যাম জয়ের হাতছানি ডেসারে ক্রাকচিক ও নীল স্কুপস্কিকে হারিয়ে সানিয়া ও রোহন বোপান্না (Rohan Bopanna) পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) মিক্সড ডাবলসের ফাইনালে।

হাডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৬ (৫) সেট জিতে নেন সানিয়ারা। এরপর দ্বিতীয় সেটেও টুর্নামেন্টের তৃতীয় বাছাই দলের বিরুদ্ধে সিংহভাগ সময় ম্যাচে এগিয়েই ছিল ভারতীয় জুটি। এমনকী ম্যাচ পয়েন্টও পেয়ে যান সানিয়ারা। তবে পিছিয়ে পড়েও ক্রাকচিক, স্কুপস্কির আমেরিকান-ব্রিটিশ জুটি লড়াই ছাড়েননি। ৭-৬ (৫) স্কোরেই দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন আমেরিকান-ব্রিট জুটি। ম্য়াচ গড়ায় সুপার টাই ব্রেকারে গড়ায়। সেই সুপার টাই ব্রেকারেও কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই চলে। শেষমেশ ১০-৬ সুপার টাই ব্রেকার জিতে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেন সানিয়া-বোপান্না।

 

শুরু থেকে শেষ

সানিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ান ওপেনই তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে। সেই স্ল্যামের ফাইনালে পৌঁছে শেষটা স্বপ্নের মতো করার হাতছানি রয়েছে সানিয়ার সামনে। ম্যাচ শেষে ভারতীয় টেনিস তারকা স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়েন। সানিয়া বলেন, 'আমার যখন ১৪ বছর বয়স ছিল, তখন রোহন বোপান্না সঙ্গেই জুটি বেঁধে আমি প্রথমবার মিক্সড ডাবলস খেলতে নামি। বর্তমানে আমার বয়স ৩৬ ও রোহন ৪২। এটাই আমার শেষ স্ল্যাম। তাই স্বাভাবিকভাবেই আমি একটু আবেগে ভেসে গিয়েছিলাম। ম্যাচে চাপ তো ছিলই। তবে শেষমেশ আমরা ম্যাচটা জিততে পেরেছি।'

শনিবার, ২৮ জানুয়ারি মিক্সড ডাবলসের ফাইনালে কোর্টে নাম সানিয়ারা। সানিয়া নিজের সাত নম্বর গ্র্যান্ড স্ল্যামটি জিততে পারেন কি না, এখন সেটাই দেখার। প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েই সানিয়া ও রোহন বোপান্না অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে পৌঁছেছিলেন। এবার তাঁরা দারুণ লড়াইয়ের পর পৌঁছলেন ফাইনালে।

আরও পড়ুন: ব্যাটারদের দাপটের মাঝেও কোন পরিকল্পনায় এল সাফল্য? জানালেন ম্যাচ সেরা শার্দুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
FIFA World Cup 2026: ১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget