এক্সপ্লোর

Ranji Trophy: ১৩ বছর পর রঞ্জি ট্রফি খেলবেন বিরাট, দিল্লির জার্সিতে ফের দেখা যাবে পন্থকেও

Virat Kohli - Rishabh Pant: দিল্লি ক্রিকেট অ্য়াসােসিয়েশনের সচিব অশোক শর্মা এই বিষয়ে নিশ্চিত করেছেন। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মাকেও।

নয়াদিল্লি: ফর্মে ফেরার লড়াইয়ে ফের ঘরোয়া ক্রিকেট খেলতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০১২ সালের পর আর কখনও রঞ্জি ট্রফিতে খেলেননি। কিন্তু এবার হয়ত প্রাক্তন ভারত অধিনায়ককে ফের একবার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) খেলতে দেখা যাবে দিল্লির জার্সিতে। দিল্লি ক্রিকেট অ্য়াসােসিয়েশনের (Delhi Cricket Association) সচিব অশোক শর্মা এই বিষয়ে নিশ্চিত করেছেন। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মাকেও। যা দেখেই হয়ত বিশেষ করে রঞ্জি খেলার জন্য ফের উদ্বুদ্ধ হয়েছেন কিং কোহলি। উল্লেখ্য, বিরাটের সঙ্গে দিল্লির হয়ে রঞ্জিতে দেখা যেতে পারে ঋষভ পন্থকেও। তবে দুজনের তরফে কিছু জানানো হয়নি।

২ দিন আগেই মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন যে তিনি মুম্বইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনে উপস্থিত থাকতে চান। এমনকী অনুশীলনও করতে চান। তবে আদৌ তিনি মুম্বইয়ের হয়ে খেলবেন কি না রঞ্জিতে, তা এখনও নিশ্চিত করেননি। এক সাক্ষাৎকারে ডিডিসিএ-র সচিব জানিয়েছেন, ''কোহলি ও পন্থের নাম রঞ্জি ট্রফিতে দিল্লির প্রথম দুটো ম্য়াচের জন্য স্কোয়াডে ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী ওদের দুজনকেই পাওয়া যাবে ম্য়াচে।'' বিশেষ করে বর্ডার গাওস্কর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থতার পর বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। শোনা গিয়েছে বিরাট কাউন্টি ক্রিকেট খেলার জন্যও তৈরি হচ্ছেন। তবে আইপিএলের পর ইংল্যান্ড সিরিজের মাঝে সময় খুব একটা বেশি নেই। তাই আপাতত সূত্রে খবর, রঞ্জি ট্রফি খেলবেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের একবার ভাল মত ঝালিয়ে নিতে চাইছেন রোহিত ও বিরাট। 

অশোক শর্মা আরও জানিয়েছেন, ''বিরাট ও পন্থ দুজনেই সম্ভাব্য তালিকায় রয়েছে। রঞ্জি ট্রফির ক্যাম্প খুব দ্রুত শুরু হতে চলেছে। বিরাট মুম্বইয়ের ক্রিকেটারের থেকে অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে দিল্লির হয়ে ফের মাঠে নামার। মুম্বইয়ে কিন্তু দেশের জার্সিতে খেলা প্লেয়াররাও রঞ্জি ট্রফিতে খেলে থাকেন। কিন্তু দিল্লিতে এই বিষয়টি সেভাবে দেখা যায় না।'' উল্লেখ্য, শুধু রোহিত নয়, অজিঙ্ক রাহানেও জাতীয় দলের জার্সিতে অগাধ অভিজ্ঞতা থাকলেও তিনি ঘরোয়া ক্রিকেটে প্রতিটা টুর্নামেন্টেই খেলে থাকেন। এমনকী গত মুস্তাক আলিতে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। এখন দেখার রঞ্জি খেলে নিজের ফর্ম ফিরে পেতে পারেন কি না বিরাট ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget