এক্সপ্লোর

Virat Kohli: ৮১ শতরান করা কোহলিকে জোর করে রঞ্জি খেলানোর মানে হয় না, মত আম্বাতি রায়াডুর

Ranji Trophy: রেলওয়েজের বিরুদ্ধে ম্য়াচের মাধ্যমে ১৩ বছর পর আবারও রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি।

নয়াদিল্লি: অনেকের মতে বিরাট কোহলির (Virat Kohli) জন্যই না কি আম্বাতি রায়াডু (Ambati Rayudu)২০১৯ সালের বিশ্বকাপে জাতীয় দলে নিজের জায়গা হারিয়েছিলেন। রায়াডুর খেলাকে কোহলি পছন্দ না করার ফলে তাঁকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু সাম্প্রিতক অতীতের এইসব রিপোর্টের পর যা প্রতিক্রিয়া হওয়া উচিত, তার একবারে পরিপন্থী এক মত প্রকাশ করলেন আম্বাতি রায়াডু। কোহলির পাশেই দাঁড়াতে দেখা গেল তাঁকে।

বর্ডার-গাওস্কর ট্রফিতে টিম ইন্ডিয়ার ব্যর্থতার পরেই সকল ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে তোড়জোড় শুরু হয়। বিসিসিআইও আগেই জানিয়েছিল জাতীয় দলে নির্বাচিত হতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সেইমতো রোহিত শর্মা, ঋষভ পন্থরা রঞ্জি খেলতে আগেই নেমেছিলেন। রেলওয়েজের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩ বছর পর আবারও কোহলিকে রঞ্জি ট্রফি খেলতে দেখা যায়। তবে রায়াডুর মতে কোহলির মতো ক্রিকেটারদেরকে কোনও কিছু করার জন্য বাধ্য করা উচিত নয়। 

তিনি লেখেন, 'বিরাট কোহলির রঞ্জি খেলা বাধ্যতামূলক নয়। এই টেকনিক নিয়েই তো ও ৮১টি শতরান হাঁকিয়েছে, তাই আগেও এই টেকনিক নিয়েই ও সাফল্য পেতে পারে। কেউ ওর অনিচ্ছা সত্ত্বেও ওকে কিছু করার জন্য জোর করতে পারে না। ওর মানসিকভাবে ভাল জায়গায় পৌঁছতে খানিকটা সময় লাগবে। ওর ভিতরের আগুন আপনা আপনিই আবার জ্বলে উঠবে। পাতি ভাষায় ওকে সম্মান করা উচিত এবং ওর ওপর আস্থা রাখার প্রয়োজন। আর সবথেকে গুরুত্বপূর্ণ, ওকে ওর মতো থাকতে দেওয়া প্রয়োজন।'

 

কোহলির রঞ্জি ট্রফি প্রত্যাবর্তন কিন্তু খুব একটা সুখকর হয়নি। তিনি প্রথম ইনিংসে রেলওয়েজের বিরুদ্ধে মাত্র ১৫টি বল ক্রিজে উপস্থিত ছিলেন। তাঁর সংগ্রহ মাত্র ছয় রান। একটি চার মারার পরেই বলেই হিমাংশু সাঙ্গওয়ান কোহলির অফ স্টাম্প ভেঙে দেন। এহেন খারাপ ফর্মের মধ্যে রায়াডুর কোহলির পাশে দাঁড়ানো কিন্তু বেশ উল্লেখযোগ্য।  

আরও পড়ুন: সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়লেন ঋদ্ধি, পাঞ্জাবকে ইনিংসে হারিয়েও রঞ্জি সফর শেষ বাংলার

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget