এক্সপ্লোর

Virat Kohli: একদা তাঁকে অনূর্ধ্ব ১৪ দলে খেলানোর জন্যও চাওয়া হয়েছিল ঘুষ, সেই কোহলিকে দেখতেই আজ হুড়োহুড়ি

Delhi team: রাত একটার সময় বয়সভিত্তিক দিল্লি দল থেকে বিরাট কোহলিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি তাঁর।

নয়াদিল্লি: তাঁর রঞ্জি প্রত্য়াবর্তন ঘিরে রাজধানীর মাঠে সাজ সাজ রব। মাঠে শত শত ক্যামেরার ভিড়। ছবি তোলার হুড়োহুড়ি। বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর দক্ষতার প্রমাণ দেয় তাঁর পরিসংখ্যান। তবে আজ যেই তারকাকে নিয়ে এত মাতামাতি, তাঁকেই নাকি দল থেকে বাদ পড়তে হয়েছিল কেবল ঘুষ না দেওয়ার অপরাধে!

বিরাট কোহলির দক্ষতা প্রশ্নাতীত। ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে অধিনায়ক হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন তিনি। অল্প বয়স থেকেই জাতীয় দলেও নিয়মিত খেলেন তিনি। তবে তাঁকেই কি না এক আজব কারণে দিল্লির বয়সভিত্তিক দল থেকে বাদ পড়তে হয়েছিল! এই ঘটনা অন্য কেউ নন, বরং কোহলি নিজেই একদা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। বিরাট দাবি করেছিলেন, দলে জায়গা পাওয়ার জন্য তাঁর বাবার কাছে বিশেষ কিছু করার অর্থাৎ ঘুরিয়ে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

কোহলি বলেন, 'দিল্লির অনূর্ধ্ব ১৪ দলে আমায় নির্বাচিত করা হয়েছিল। তবে হঠাৎই রাত একটার সময় কিছু জটিলতা কা আমায় বাদ দিয়ে দেওয়া হয়। রাজ্য স্তরে কী হয় না হয়, তা তো সকলেই জানেন। আমার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছিল এই ঘুষ দিতে না পারার কারণেই। আমার বাবাকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ঘুষ দিলে হয়তো দুই ম্যাচ পরে আমি সুযোগ পেতে পারি। আমার বাবা তো সরাসরি এই প্রস্তাবে না করে দিয়েছিল। বলেছিল ছেলে প্রতিভার জোরে খেলতে পারলে তবেই খেলবে। যদি না পারে, তাহলে সেটা ওর ভাগ্যে নেই।'

সেই কোহলিই কড়া পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও হার না মানা মনোভাবের জেরে বিশ্বের সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন। আজ তাঁর এক ঝলক পাওয়ার জন্য কত হাজার মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকেন। এই ঘটনা যে কোহলির মনে গভীর দাগ কাটে তা কিন্তু বলাই বাহুল্য। প্রসঙ্গত, এখন আর কোহলিকে কেউ বাদ দেওয়ার কথা ভাবতেও পারেননা। যে দিল্লির বয়সভিত্তিক দল তাঁকে প্রত্যাখান করেছিল, সেই দিল্লি দলের হয়েই ফের একবার ১২ বছর পর মাঠে নামছেন কোহলি। তাঁকে দেখার জন্য কিন্তু উন্মাদনা তুঙ্গে।     

আরও পড়ুন: চাপ সামলাতে পারছেন না 'ক্যাপ্টেন কুল'ও! ভাইরাল ধোনির নতুন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রোমো 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget