এক্সপ্লোর

Virat Kohli: শাহরুখ, রণবীরদের পিছনে ফেলে শীর্ষে বিরাট, সবথেকে মূল্যবান সেলিব্রিটি কোহলিই

Brand Value: ব্র্যান্ড ভ্যালুর নিরিখে প্রথম পাঁচে থাকা তারকাদের চারজনই বলিউড অভিনেতা, অভিনেত্রী।

নয়াদিল্লি: শাহরুখ খান, রণবীর সিংহদের পিছনে ফেলে ভারতের সবথেকে মূল্যবান সেলিব্রিটি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার তারকার ব্র্যান্ড ভ্যালু ১৯০৬.১২ কোটি টাকা।

সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী কোহলির ব্র্যান্ড ভ্যালু ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাওয়ার দৌলতেই কোহলি বলিউড তারকাদের পিছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছেন। উল্লেখিত রিপোর্টে অনুযায়ী তালিকার প্রথম ২০ জনের মধ্যে থাকা সেলিব্রিটি বা তারকাদের বিজ্ঞাপন মারফত প্রাপ্ত অর্থের পরিমাণ এক বছরে ১৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে বিজ্ঞাপনী প্রচার কতটা ফুলে ফেঁপে উঠেছে, এই পরিসংখ্যান তারই প্রমাণ দেয়। 

কোহলির এর দৌলতেই এই তালিকায় সকলের উপরে নিজের জায়গা করে নিয়েছেন। তার ঠিক পরেই রয়েছেন রণবীর সিংহ (Ranveer Singh)। রণবীরের ব্র্যান্ড ভ্যালু ১৬৯৮. ৬৩ কোটি টাকা। শাহরুখ খান (Shah Rukh Khan) এই তালিকায় বেশ অনেকটাই এগিয়ে এসেছেন। তবে তাঁর ব্র্যান্ড ভ্যালু বাকি দুইজনের থেকে বেশ খানিকটা কম। 'কিং খান'-র ব্র্যান্ড ভ্যালু ভারতীয় মুদ্রায় ১০০৯.৪৯ কোটি। বিরাট ও রণবীরের পরে তিনি তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। শাহরুখের পরেও প্রথম পাঁচে থাকা বাকি দুইজন বলিউড জগতের তারকা। তালিকায় চতুর্থ অক্ষয় এবং পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভট্ট। বলিউড তারকাদের বাড়বাড়ন্তের মধ্যেও কোহলির শীর্ষে থাকাটা তাঁর জনপ্রিয়তারই পরিচয়বাহক বটে।

প্রসঙ্গত, এরই মাঝে সদ্যই বিরাট কোহলি সকলের সামনে নিজের নতুন বাড়ি তৈরির সফর তুলে ধরেন। আলিবাগে বিরাট ও অনুষ্কার নতুন ঠিকনার তৈরি সম্পূর্ণ হয়েছে। বর্তমানে শর্মা দুই সন্তানের সঙ্গে আপাতত লন্ডনেই রয়েছেন। বিরুষ্কার পাকাপাকিভাবে লন্ডনে স্থানান্তরিত হওয়ার খবরও সম্প্রতি শিরোনাম কেড়েছে। এরই মাঝে মুম্বইতে নিজের নতুন বাড়ির ঝলক দেখালেন 'কিং কোহলি'। সকলের সঙ্গে ভাগ করে নেন আলিবাগে বিলাসবহুল বাড়ি নির্মানের এক বছরের সফর।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: রোহিতের ভোটেই কি হার্দিককে পিছনে ফেলে অধিনায়কের দৌড়ে এগিয়ে সূর্যকুমার? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Advertisement

ভিডিও

Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ১: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন। 'তৃণমূলকে হারাব', চ্য়ালেঞ্জ হুমায়ুনের
Ritwik Ghatak: সোনারপুরে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে শুরু হয়েছে বিশেষ আর্ট ইনস্টলেশনের প্রদর্শনী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget